Loading live market data...
Loading active stocks...
Connecting...

দিল্লি বিমানবন্দরে চরম অপমানিত তরুণ ক্রিকেটার অভিষেক শর্মা, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিমানবন্দরে নানা সময়েই নানারকম ঘটনার বিষয়ে প্রতিবাদ জানান তারকারা। কখনও লাগেজ সংক্রান্ত গণ্ডগোলের বিষয় জানান, আবার কখনও বিমান সংস্থার কর্মীদের দ্বারা হয়রানির বিষয়টি সোশ্যাল মিডিয়ায় এসে জানান তারকারা। সুতরাং এই ঘটনা নতুন নয়! সোমবার (১৩ জানুয়ারী) দিল্লি বিমানবন্দরে প্রচণ্ড অপমানিত হয়েছেন টিম ইন্ডিয়ার ওপেনার অভিষেক শর্মা। তিনি ইনস্টাগ্রামে এসে বিষয়টি জানিয়েছেন এবং বিমান সংস্থা ইন্ডিগোকর্মীদের তিরস্কার করেছেন।

বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজের জন্যে ভারতীয় দলে জায়গা পেয়েছেন ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মা ভারতীয় দলে যোগ দেওয়ার আগে একদিনের ছুটিতে পরিবারের সঙ্গে কোথাও যাচ্ছিলেন অভিষেক শর্মা। কিন্তু দিল্লি বিমানবন্দরে পৌঁছতেই চরম দুর্ব্যবহার করা হয় অভিষেক শর্মাকে। যার ফলে বিমানও মিস করেছেন তরুণ ক্রিকেটার। বিষয়টি পুরোটাই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিষেক শর্মা। অভিষেক দাবি করেছেন, তাঁর সঙ্গে বিমান সংস্থা ইন্ডিগোর কর্মীরা খারাপ ব্যবহার করেছেন।

তিনি লিখেছেন, ‘দিল্লি বিমানবন্দরে ইন্ডিগোর সঙ্গে আমার অভিজ্ঞতা সবচেয়ে খারাপ ছিল। বিশেষ করে, কাউন্টার ম্যানেজার সুস্মিতা মিত্তলের ব্যবহার খুবই অগ্রহণযোগ্য ছিল। আমি সঠিক সময়ে কাউন্টারে পৌঁছেছিলাম, কিন্তু তাঁরা আমাকে অকারণে অন্য কাউন্টারে পাঠিয়ে দেন। পরে আমাকে বলা হয়েছিল, চেক-ইন বন্ধ রয়েছে, যার ফলে আমি আমার ফ্লাইট মিস করি। আমার শুধুমাত্র একদিনের ছুটি ছিল, কিন্তু তাও নষ্ট হয়ে গেল। তাঁরা কোনও প্রয়োজনীয় কাজ করতে জানেন না। এটি আমার দেখা সবথেকে খারাপ বিমানবন্দরের অভিজ্ঞতা।’

বোঝাই যাচ্ছিল, ভারতীয় দলে যোগ দেওয়ার আগেই একদিনের ছুটে পরিবারের সঙ্গে সফরের পরিকল্পনা করেছিলেন অভিষেক শর্মা। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে আগামী ২২ জানুয়ারী কলকাতায়। মাত্র ২৪ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে অভিষেক করেছেন অভিষেক শর্মা। ইতিমধ্যেই তিনি ১২ টি T20 ম্যাচ খেলে ফেলেছেন।  আট ম্যাচে একটি সেঞ্চুরি এবং তিনটি অর্ধশতক সহ বাঁহাতি ৪৬৭ রান করেছেন তিনি।

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত