জঙ্গলমহলে বাঘের সন্ধান পেতে বসানো হলো ১২টি ট্যাপ ক্যামেরা, ঘটনাস্থলে সুন্দরবনের বিশেষজ্ঞরা

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:জঙ্গলমহলে ফের বাঘাতঙ্কে শুরু নজরদারি । সোমবার সকালে জঙ্গলমহলে পৌঁছেছেন সুন্দরবনের বিশেষজ্ঞরা। নতুন করে বাঘের আতঙ্ক। ১২ টি ক্যামেরা(12 Camera) বসানো হয়েছে জঙ্গলমহলের বিভিন্ন আনাচে-কানাচে। যাতে বাঘের গতিবিধি জানা যায়। বাঘ মামার আতঙ্ক ছড়িয়েছে জঙ্গলমহলে। মঙ্গলবার পৌষ পার্বণ উৎসব। তার আগে বাঘের আতঙ্কে একপ্রকার ঘরবন্দী জঙ্গলমহলের মানুষজন।জেলার বিনপুর ২ ব্লকের বেলপাহাড়ি থানা(Belpahari P.S.) এলাকায় বাঘ দেখে বসানো হয় ট্যাপ ক্যামেরা। সোমবারই সুন্দরবন থেকে বাঘ ধরতে আনা হয়েছে বিশেষজ্ঞ দলকে।

রবিবার সকালে বাঁশপাহাড়ি(Bashpahari) অঞ্চলের ছুরিমারা সংলগ্ন মুনিয়াডি জঙ্গলে বাঘ দেখতে পান গ্রামের বেশ কয়েকজন যুবক জঙ্গলে লাল পিঁপড়ে (কুরকুট) সংগ্রহে গিয়ে। তাঁদের প্রায় পাশ দিয়ে চলে যায় বাঘটি। ভয়ে গ্রামে ফিরে বিষয়টি জানাতে এলাকায় ছড়ায় বাঘাতঙ্ক। খবর পেয়ে আসেন বাঁশপাহাড়ি রেঞ্জের বনকর্মীরা। মুনিয়াডি জঙ্গলে(Muniadi Forest) বাঘের পায়ের ছাপ মেলে। বনকর্মীরা তার নমুনা সংগ্রহ করেন। পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকে শনিবার রাতেই সীমান্তবর্তী বেলপাহাড়ির মুনিয়াডি জঙ্গলে ঢুকেছে বলে ধারণা বনাধিকারিকদের। ঝাড়গ্রাম বন বিভাগের ডিএফও(DFO) ওমর ইমাম জানান, পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। ঘটনাস্থলে বনাধিকারিক ও কর্মীরা রয়েছেন।

মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, ‘গ্রামবাসীদের সতর্ক থাকতে ও জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে। একাধিক জায়গায় ট্যাপ ক্যামেরা বসালেও বাঘটির গলায় রেডিও কলার(Radio Caller) নেই বলে গতিবিধি বোঝা যাচ্ছে না। রাতভর এলাকায় থেকে নজরদারি চালাবেন দফতরের কর্মীরা।’ প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর ঝাড়খণ্ডের চাকুলিয়া বনাঞ্চল থেকে বাঘিনি জিনাত সীমানা পেরিয়ে বেলপাহাড়ি এলাকায় প্রবেশ করে। ২২ ডিসেম্বর বাঁশপাহাড়ি হয়ে প্রবেশ করে পুরুলিয়ার রাইকা পাহাড়ে। সেখানকার জঙ্গলে কয়েকদিন থাকার পর বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের গোসাঁইডিহি জঙ্গলে(Gosaidihi Forest) ঢুকলে তাকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে ধরা হয়। এর পর তাকে ওড়িশার সিমলিপাল বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। সেই ঘটনার রেশ না কাটতেই রবিবার ফের বেলপাহাড়িতে বাঘ ঢোকায় বাঘের নতুন করে আতঙ্কিত মানুষ। কীভাবে নিশ্চিন্তে মকর পরব সারবেন চিন্তায় এলাকার বাসিন্দারা।

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার