মকর সংক্রান্তিতে ‘টুসু উৎসবে’ মেতে উঠেছেন জঙ্গলমহলের আদিবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: টুসু কিনতে ঝাড়গ্রাম শহরের আদিবাসী মার্কেটে ও বিভিন্ন হাটে মানুষের ভিড়। সোমবার রাতে টুসু পরব (Tusu Parab) গোটা জঙ্গল মহল জুড়ে খুব ধুম-ধামে পালিত হবে।মূলত,আদিবাসী-মূলবাসীদের প্রধান উৎসব হলেও, ‘মকর-পরব’ ঘিরে মেতে ওঠেন সবাই। পৌষ সংক্রান্তির আগের রাত হল টুসু পুজোর রাত। ফল, পিঠে, খই-মুড়কির নৈবেদ্য সাজিয়ে টুসুমণির পুজো করেন কুমারী ও এয়োতিরা। সোমবার সারারাত গান শুনিয়ে ‘জাগিয়ে রাখা’ হয় সমৃদ্ধির দেবী টুসুমণিকে (Devi Tusumoni)। পরদিন গান গাইতে গাইতে গিয়ে নদী কিংবা জলাশয়ে টুসু মূর্তি ভাসিয়ে দেওয়ার রীতি।

একটা সময় গোটা পৌষ মাস ধরেই চলত টুসু উৎসব (Tusu Utsav)। ক্ষেত থেকে ফসল তোলার আনন্দে, জঙ্গলমহলের আট থেকে আশি, মেতে উঠতেন টুসু গানে। যা চূড়ান্ত রূপ নিত, মকর পরবের দিনে। সময়ের ফেরে জঙ্গলমহলের কৃষিকেন্দ্রিক লোক উৎসবে এসেছে ভাটার টান। তাই আগের মতো টুসু গান যেমন শোনা যায় না, তেমনি দোকানেও মেলে না টুসু বরণ গানের বই।

আর এই ভাটার সময় টুসুকে বাঁচিয়ে রাখতে টুসুকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে এগিয়ে এলেন ঝাড়গ্রাম (Jhargram) বাণিজ্য হাইস্কুলের দুই ইংরেজি শিক্ষক । লিখলেন টুসুর গান।তাই সোমবার সকালে ঝাড়গ্রাম শহরের আদিবাসী মার্কেট প্রাঙ্গনে এবং ঝাড়গ্রাম জেলার বিভিন্ন হাটে বাজারে টুসু কিনতে ভিড় জমিয়েছেন মানুষজন। শান্ত জঙ্গলমহল তাই টুসু ঠাকুর ভালোই বিক্রি হয়েছে বলে জানালেন টুসু বিক্রেতারা। তাই গোটা জঙ্গলমহল এর বাসিন্দারা মকর পরবের উৎসবে মেতে উঠেছেন।

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার