মুক্তির আগেই কঙ্গনার ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ করল ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিজেপি সাংসদ তথা বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউতের ‘ইর্মাজেন্সি’ ছবি বাংলাদেশে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। অর্থা‍ৎ বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকরা ওই ছবি দেখতে পাবেন না। যদিও কী কারণে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের তরফে স্পষ্ট কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। সূত্রের খবর, দুই দেশের মধ্যে বর্তমানে যে রাজনৈতিক সঙ্ঘাত চলছে তা যতদিন না মিটছে ততদিন পর্যন্ত ভারতীয় কোনও ছবি বাংলাদেশে মুক্তি পাবে না। সেই কারণেই কঙ্গনার বিতর্কিত ও রাজনৈতিক প্রোপাগান্ডার ছবি ‘ইমার্জেন্সি’ প্রদর্শন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মোল্লা ইউনূসের সরকার।’

মূলত ভারতে ১৯৭৫ সালে জারি হওয়া জরুরি অবস্থার তথাকথিত ‘কালো দিন’ নিয়ে ‘ইমার্জেন্সি’ ছবি নির্মাণ করেছেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। ছবিটিতে দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে ‘খলনায়িকা’ হিসাবে উপস্থাপন করা হয়েছে। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, অটলবিহারী বাজপেয়ী এক সময়ে যাকে ‘দেবী দুর্গা’ হিসাবে অভিহিত করেছিলেন সেই ইন্দিরা গান্ধিকে ছোট করে দেখিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুশি করতে চেয়েছেন বলিউডের ‘রিভলবার রানি’ কঙ্গনা।

গত বছরের সেপ্টেম্বরেই ‘ইমার্জেন্সি’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ওই মুক্তি নিয়ে আদালতে মামলা গড়ায়। শেষ পর্যন্ত জট কাটে। আগামী ১৭ জানুয়ারি ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। যদিও দু’দিন আগেই রাজনৈতিক প্রভু বিজেপি এবং আরএসএস নেতাদের জন্য নাগপুরে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন কঙ্গনা। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে ‘খলনায়িকা’ হিসাবে উপস্থাপন করায় বলি অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নীতিন গড়কড়ি-সহ একাধিক বিজেপি নেতা।

হরমুজ প্রণালি নিয়ে কড়া বার্তা ইরানের, নিয়ম ভাঙলেই কঠোর ব্যবস্থা

রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব,ঝড়-বৃষ্টির কবলে কোন কোন জেলা?

১৪ জুন থেকে খারাপ সময় শুরু এই ৪টি রাশির জাতকদের, জেনে নিন প্রভাব ও প্রতিকার

আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর