বহুবছর পর আবারও একসঙ্গে রুপোলী পর্দায় রণবীর-দীপিকা, সঙ্গে আছেন কার্তিকও

কার্তিক আরিয়ানের পরবর্তী চলচ্চিত্র 'তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি'-ছবিতে একসঙ্গে জুটি বেঁধে হাজির হতে চলেছেন রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দারুণ খবর! কার্তিক আরিয়ানের পরবর্তী চলচ্চিত্র ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’-ছবিতে একসঙ্গে জুটি বেঁধে হাজির হতে চলেছেন রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন। কী রণবীর-দীপিকার ভক্তরা শক্ খেলেন তো? হ্যাঁ, একেবারেই পাকা খবর। বলিউডের এক সময়ের অন্যতম পাওয়ারফুল জুটি ছিলেন রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন। তাঁরা একসঙ্গে জুটি বেঁধে একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র উপহার দিয়েছেন। শুধু রিল নয়, রিয়েল লাইফেও তাঁরা কাপল ছিলেন। কিন্তু এক ঝটকায় সব শেষ। শোনা যায়, দীপিকার সঙ্গে প্রতারণা করেছিলেন রণবীর। ক্যাটরিনা কাইফ তাঁদের মাঝখানে ঢুকে পড়েন। এবং বিয়ের আগেই বিচ্ছেদ হয়ে যায় রণবীর-দীপিকার। এবং এই ঘটনায় দীপিকা খুবই ভেঙে পড়েছিলেন। কিন্তু এরপর আর কোনও ছবিতে রণবীর-দীপিকাকে একসঙ্গে জুটি বাঁধতে দেখা যায়নি।

ভক্তরা এখনও তাঁদের একসঙ্গে দেখতে চান। ব্যক্তিগত জীবনেও দীপিকা এখন রণবীর সিংয়ের স্ত্রী এবং এক সন্তানের মা। অন্যদিকে আলিয়া ভাটকে বিয়ে করেছেন রণবীর কাপুর। এবং রাহার বাবা। যাই হোক, এখন শোনা যাচ্ছে, করণ জোহর প্রযোজিত কার্তিক আরিয়ানের পরবর্তী চলচ্চিত্র ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’-ছবিতে একটি ক্যামিওতে দেখা যাবে রণবীর-দীপিকাকে একসঙ্গে। তথ্যানুসারে, এই ছবিতে নির্মাতারা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ অভিনেতাদের ক্যামিও রাখতে চলেছেন। তাই ছবিতে রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, আদিত্য রায় কাপুর এবং কল্কি কোয়েচলিন সকলেই ক্যামিও চরিত্রে অভিনয় করবেন। আসলে নির্মাতারা সিনেমাটিক ক্রসওভারগুলি অন্বেষণের চেষ্টা করছেন। প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে, এই ছবিতে কার্তিকের নায়িকা হচ্ছেন শর্বরী ওয়াঘ।

যদিও নির্মাতারা এখনও এই ছবির কাস্ট বা ক্যামিওর বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষনা দেননি। উল্লেখ্য, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সম্প্রতি পুনরায় মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। এদিকে, তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি ছবিটি কার্তিক এবং করণের প্রথম সহযোগিতা। এর আগে ২০০৪ সালের হিট দোস্তানার সিক্যুয়ালে একসঙ্গে কাজ করবেন কার্তিক এবং করণ, সেটা ঘোষনা করা হয়েছিল। জাহ্নবী কাপুরেরও ছবিতে অভিনয়ের কথা ছিল। এমনকী চলচ্চিত্রটি ২০১৯ সালের শেষের দিকে শুটিং শুরু হয়েছিল কিন্তু COVID-19 লকডাউনের কারণে স্থগিত হয়ে যায়।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!