বাবার কড়া নির্দেশ ছিল, ‘হনুমান’ চরিত্রে অভিনয় করতে হলে আমিষ ছাড়তে হবে: বিন্দু দারা সিং

তাই বাবার কড়া নির্দেশ ছিল, যে দিনগুলিতে আমি হনুমানের চরিত্রে অভিনয় করব, সেদিন আমাকে অবশ্যই স্নান করতে হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: রামানন্দ সাগরের রামায়ণে হনুমানের চরিত্রে অভিনয় করেছিলেন দারা সিং। রামায়ণে এই চরিত্রে আজও তিনি ভক্তদের কাছে অমর হয়ে রয়েছেন। হনুমানের চরিত্রে দারা সিং-এর অভিনয় আজও দর্শকের চোখে তাজা। সম্প্রতি দারা সিং-এর ছেলে, অভিনেতা বিন্দু দারা সিং, টিভি শো ‘জয় বীর হনুমান’-এ হনুমান চরিত্রে অভিনয়ের জন্যে বাবার জুতোয় পা রেখেছেন।

এই প্রসঙ্গে বিন্দু দারা সিং জানিয়েছেন, ‘আমার বাবা কখনই সন্তানদের লক্ষ্য অনুসরণ করতে বাধা দেননি। কিন্তু বীর হনুমানের চরিত্রে অভিনয়ের জন্যে তাঁর কঠোর নির্দেশিকা ছিল। তাই তিনি যখন জানতে পারেন যে, আমি তাঁর ছেলে হয়ে ছোট পর্দায় শ্রদ্ধেয় দেবতার ভূমিকায় অভিনয় করব, তখন তিনি আমাকে পুরোপুরি আমিষ খাওয়া ছেড়ে দিতে বলেছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে এই চরিত্রে অভিনয় করা সহজ নয়। এই চরিত্রে অভিনয়ের জন্যে আমাকে কিছু কঠোর নিয়ম মানতে হবে। তাই বাবার কড়া নির্দেশ ছিল, যে দিনগুলিতে আমি হনুমানের চরিত্রে অভিনয় করব, সেদিন আমাকে অবশ্যই স্নান করতে হবে, এবং আমিষ খাবার সম্পূর্ণরূপে এড়িয়ে যেতে হবে। তিনি এটাও আমাকে স্পষ্ট করেছিলেন যে, বীর হনুমানের চরিত্রে অভিনয়ের সময় আমার মাথায় যাতে কোনও অশুচি চিন্তা না থাকে। এই নিয়মগুলি মেনেই আমাকে হনুমানের চরিত্রে অভিনয়ের অনুমতি দিয়েছিলেন আমার বাবা।’

তিনি আরও বলতেন, ‘এই সব নিয়ম না মানলে হনুমান জি তোমাকে শাস্তি দেবেন, তুমি চিরকাল মনে রাখবে।’ বিন্দু দারা সিং সম্পর্কে আরও একটি উপাখ্যান বর্ণনা করে জানান যে, ‘রামায়ণ শেষ হওয়ার কয়েক বছর পরেও, দারা সিং মাঝে মাঝে তার ঘুমের মধ্যে হনুমানের নানা সংলাপ বলতেন। আমার মা তখন বাবাকে জাগিয়ে দিতেন।’ রামায়ণ শেষ হয়ে গিয়েছে তাও ১০ বছর হয়ে গেল।

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’