Mahakumbh: অবিকল পরশুরাম, মহাকুম্ভে শোরগোল ফেলেছেন ৭ ফুট উচ্চতার রুশ সন্ন্যাসী

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: প্রত্যেক বছরেই ঐতিহ্যবাহী কুম্ভ মেলায় নানা রকমের সাধু সন্ন্যাসীদের দেখা মেলে। এবছরেও তার কোনও ব্যতিক্ৰম হয়নি। মহাকুম্ভে এবার আইআইটি সাধু যেমন নজর কেড়েছেন, ঠিক তেমনই অগণিত ভক্তকুলকে আরেকজন সাধুও মুগ্ধ করে দিয়েছেন। তবে, এই সাধু শিক্ষাগত যোগ্যতায় নয়, রূপে আকর্ষণ করেছেন।  

জানা গিয়েছে, এঁর নাম আত্মাপ্রেম গিরি। ৭ ফুট উচ্চতা বিশিষ্ট এই সাধুকে এক ঝলক দেখলে মনে হতে পারে সত্যযুগের সুপুরুষ। চেহারাটা অবিকল পরশুরামের মতো।  তাঁর অনন্য চেহারা এবং দীপ্তি অসংখ্য ভক্ত ও দর্শনার্থীদের আকর্ষণ করেছে এবং তাঁকে মাত্র কয়েক মুহূর্তেই এই মহাকুম্ভের কেন্দ্রীয় চরিত্রে পরিণত করেছে। এমনকি ইতোমধ্যেই সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা লক্ষাধিক। আত্মাপ্রেম গিরি আসলে রাশিয়ার নাগরিক। যাঁর আসল নাম অ্যালেক্সি গার্শিন। এই শিবভক্ত রাশিয়ান সাধু নেপালের বিভিন্ন গুহায় দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে তপস্যা করেছিলেন বলে তথ্য সামনে এসেছে। সোশ্যাল সাইটে তাঁর বিভিন্ন ভিডিওতে দেখা গেছে কিভাবে তিনি তার শিষ্যদের ব্রহ্মচর্যের পথ ও ভগবান মহাদেবের আরাধনার পথ প্রদর্শন করছেন।  

সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে,  তিনি মহাকুম্ভে যোগ দিয়ে তার শিষ্যদের তিলক পরাচ্ছেন।  আরেকটি ভিডিওতে আত্মাপ্রেম গিরিকে দেখা গেছে মহাকুম্ভ নিয়ে ব্যাখ্যা করতে । তাঁর এক ভিডিও বার্তাতেই জানা গেছে তিনি মহাকুম্ভে যোগ দিতে শুধু একা আসেননি, সাথে নিয়ে এসেছেন তাঁর এক ডজন রাশিয়ান ভক্তদের। তিনি শুধু তাঁর আধ্যাত্মিকতা ও সুদীর্ঘ দেহ নয়, তিনি তাঁর বলিষ্ঠ সুগঠিত শারীরিক গঠন দিয়েও সকলের মনোযোগ আকর্ষণ করেছেন। বলতে গেলে তার শরীর যেন এক আদর্শ যোদ্ধার মত। তার প্রশিক্ষিত মাংসপেশী ও সুগঠিত শরীর শুধু আধ্যাত্মিক নয়, তাঁর শারীরিক সাধনারও প্রতীক। জানা গেছে, প্রত্যহ সকালে তিনি শরীর চর্চা করে থাকেন । এছাড়া বিভিন্ন হার্বাল পানীয়, শাক-সবজি ও ফল-মূল খান তিনি। তিনি বলেন, শক্তি শুধু শরীরে নয়, মন ও আত্মাতেও থাকা একান্ত প্রয়োজন।

তাঁর সম্পর্কে প্রাপ্ত বিভিন্ন তথ্য থেকে জানা যায়, তাঁর আধ্যাত্মিক জীবনের শুরু হয়েছিল জুনা আখড়ায়, যা ভারতের অন্যতম প্রাচীন ও বৃহৎ আখড়া। তিনি ছিলেন মহান গুরু মহামন্ডলেশ্বর পাইলট বাবার শিষ্য। তাঁরই নির্দেশনায় আত্মাপ্রেম গিরি নেপাল অন্তর্বতী হিমালয়ের এক গুহায় সাধনা করেছিলেন। তিনি ভগবান শিবের জন্য নিবেদিত প্রাণ। বর্তমানে তাঁর প্রিয় তপস্যা স্থল নেপালের সুপ্রাচীন পশুপতিনাথ মন্দির। আর তাই, ভগবান শিবের তপস্যার মাধ্যমেই তিনি আধ্যাত্মিকতার প্রচার চালিয়ে যাচ্ছেন বিশ্ব জুড়ে।

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ