দলের জন্মদিনে কর্মীসমর্থকদের শুভেচ্ছা বার্তা মমতার

শনিবার নতুন ইংরেজি বছরের প্রথম দিনে দলের প্রতিষ্ঠা দিবসে দলের নেতা থেকে কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। এদিন মমতা দুটি টুইট করে এই বার্তা দেন। মমতার দ্বিতীয় টুইট মোদি সরকার ও বিজেপিকে খোঁচা দিয়ে লেখা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৯৯৮ সালের ১ জানুয়ারি জন্ম হয়েছিল তৃণমূল কংগ্রেসের। বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৈরি হওয়া সেই দল এখন মহীরুহ হয়ে ডানা মেলেছে বাংলা তথা ভারতের বুকে। সময় যতই গড়াচ্ছে মমতা আর তৃণমূলকে ঘিরে দেশজুড়েই বাড়ছে প্রত্যাশা আর দলের ব্যাপ্তি। ঠিক এই অবস্থায় শনিবার নতুন ইংরেজি বছরের প্রথম দিনে দলের প্রতিষ্ঠা দিবসে দলের নেতা থেকে কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। এদিন মমতা দুটি টুইট করে এই বার্তা দেন।

প্রথম টুইটে মমতা লিখেছেন, ‘তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমি আমাদের মা-মাটি-মানুষের পরিবারের সকল কর্মী, সমর্থক ও সদস্যদের আন্ত্রিক শুভেচ্ছা জানাচ্ছি। ১৯৯৮ সালের ১ জানুয়ারি আমাদের যাত্রা শুরু হয়েছিল এবং তখন থেকেই আমরা দায়বদ্ধ মানুষের সেবার কাজে ও তাঁদের জীবনের মনোন্নয়ন ঘটাতে।’ অপর টুইটে তিনি লিখেছেন, ‘আবার আমরা একটা নতুন বছরে যেহেতু পা রেখেছি তাই আমাদের সবাইকে শপথ নিতে হবে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। আমরা প্রত্যেকেই প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা রাখব। আসুন আমরা সবাই মিলে দেশের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে শক্তিশালী করার বিষয়ে কাজ করে চলি।’ সন্দেহ নেই মমতার দ্বিতীয় টুইট মোদি সরকার ও বিজেপিকে খোঁচা দিয়ে লেখা হয়েছে। কেননা বিগত কয়েক বছর ধরে বার বার মোদি সরকার ও বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে রাজ্যের অধিকারগুলিতে হস্তক্ষেপ করার পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘণ করে রাজ্যের অধিকার খর্ব করে দেওয়ার। এদিন মমতার এই টুইটেই তাই পরিষ্কার এবছরও মমতা বনাম মোদির এই লড়াই চলবে বেশ জোরকদমেই।

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালিয়ে গিয়ে বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের