‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে মোল্লা ইউনূসের ডাকা বৈঠক বয়কট বিএনপির

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সর্বদলীয় বৈঠকে বসছেন মোল্লা মুহাম্মদ ইউনূস। কিন্তু ‘রাজাকার’ ইউনূসকে সাতসকালেই জোর ধাক্কা দিল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। দলের তরফে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হোসেন মাহমুদ টুকু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার কোনও ষড়যন্ত্রে অংশ নেবে না বিএনপি। কেননা, ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণা করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা তথা প্রয়াত প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের ইতিহাস বদলানোর ষড়যন্ত্র সফল হতে দেবে না।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরেই ক্ষমতায় আসীন হয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে জোর কদমে ঝাঁপিয়েছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং কট্টর মুসলিম মৌলবাদী সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা। গত ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহিদ মিনার ময়দানে ১৯৭২ সালের সংবিধানকে কবরস্থ দেওয়ার পাশাপাশি জুলাই ঘোষণাপত্র জারি করার কথা ঘোষণা করেছিল নব্য রাজাকার বাহিনী। যদিও শেষ পর্যন্ত ওই ঘোষণা হয়নি। মুক্তিযুদ্ধ বিরোধী অন্তর্বর্তী সরকারের ওপরেই দায়িত্ব ছাড়া হয়েছিল।

পরে মোল্লা ইউনূসের প্রেস সচিব তথা রাজাকার পরিবারের সন্তান শফিকুল আলম জানান, সরকারই জুলাই ঘোষণাপত্র জারি করবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার লক্ষ্যে দেশের সব রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যমতে পৌঁছনোর চেষ্টা চলবে। ‘জুলাই ঘোষণাপত্রে’ কী-কী রাখা হবে তা নিয়ে বৃহস্পতিবার বিকেল চারটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত ফরেন সার্ভিস আকাদেমি বিভিন্ন রাজনৈতিক দল, জঙ্গি ও মৌলবাদী সংগঠন এবং মুক্তিযুদ্ধ বিরোধী এনজিও শীর্ষ নেতা ও কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপিকেও।

কিন্তু দলনেত্রীর নির্দেশে ওই বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি শীর্ষ নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হোসেন মাহমুদের বক্তব্য, ‘কয়েক লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছিল। ওই স্বাধীনতার ফসল সংবিধান। সেই সংবিধানকে যারা কবর দেওয়ার কথা বলছেন, হয় তারা পাকিস্তানপ্রেমী। নাহলে দেশদ্রোহী। বিএনপি কোনও দেশদ্রোহী শক্তির ষড়যন্ত্রে সামিল হবে না।’

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী