রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে ১২ ভারতীয়র মৃত্যু, নিখোঁজ ১৬, জানাল বিদেশ মন্ত্রক

রাশিয়ান সামরিক বাহিনীতে কর্মরত ১৬ জন ভারতীয় নিখোঁজ, শুক্রবার (১৭ জানুয়ারী) স্পষ্টভাবে জানিয়ে দিলেন বিদেশ মন্ত্রক (MEA) রণধীর জয়সওয়াল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাশিয়ান সামরিক বাহিনীতে কর্মরত ১৬ জন ভারতীয় নিখোঁজ, শুক্রবার (১৭ জানুয়ারী) স্পষ্টভাবে জানিয়ে দিলেন বিদেশ মন্ত্রক (MEA) রণধীর জয়সওয়াল। পাশাপাশি তিনি এও জানালেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে কর্মরত ১২ জন ভারতীয় এখনও পর্যন্ত মারা গিয়েছেন। আর ১৬ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। রাশিয়ান সরকার এই ১৬ জন ভারতীয়কে ‘নিখোঁজ’ বলে জানিয়েছেন। এদিন MEA মুখপাত্র রণধীর জয়সওয়াল আরও জানিয়েছেন, রাশিয়াতে যারা রয়ে গিয়েছেন তাঁদের যেন দ্রুত মুক্তি দেওয়া হয়। চাকরি দেওয়ার নামে প্রচুর ভারতীয়কে রাশিয়ায় পাচার করা হয়েছিল। এবং সেখানে রুশ সামরিক বাহিনীতে তাঁদের জোর করে নিযুক্ত করা হত। এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাঠানো হত।

রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত রাশিয়ান সেনাবাহিনীতে চাকরিরত ভারতীয় নাগরিকদের সংখ্যা ১২৬ জন। তবে তাঁদের মধ্যে ৯৬ জন ইতিমধ্যেই ভারতে ফিরে এসেছেন এবং রাশিয়ান সশস্ত্র বাহিনী থেকে ছাড়া পেয়েছেন। এবং রাশিয়ান সেনাবাহিনীতে ১৮ জন ভারতীয় নাগরিক রয়ে গিয়েছেন। তাঁদের মধ্যে ১৬ জনের কোনও হদিশ নেই। রুশ সেনাবাহিনীতে কর্মরত ১২ জন ভারতীয় নাগরিক মারা গিয়েছেন। চলতি সপ্তাহের শুরুতেই কেরলেল বিনিল টিবি নামক এক ব্যক্তির মারা যাওয়ার খবর এসেছিল প্রকাশ্যে। তিনি রাশিয়ান সেনাবাহিনীর জন্য লড়াই করতে গিয়ে মারা যান। কেরলের আরেকজন আহত হয়েছেন এবং তাকে মস্কোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। ত্রিশুরের বাসিন্দা বিনিল টিবি-র মৃত্যু সোমবার তাঁর এক আত্মীয় প্রকাশ করেছিলেন। এরপরেই বিদেশ মন্ত্রকের থেকে নতুন আপডেট পাওয়া গেল।

মঙ্গলবার, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতীয় নাগরিকের মৃত্যুর পরে, রাশিয়ায় কর্মরত ভারতীয়দের মুক্তি দেওয়ার জন্য ভারত রাশিয়াকে চাপ দিচ্ছে। তাতেই জানা যায়, ১২ জন ভারতীয় মারা গিয়েছেন। গত বছরের জুলাই মাসে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় নাগরিকদের তাড়াতাড়ি ছাড়ার বিষয়টি জোরালোভাবে পেশ করেছিলেন। তাতেই ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রীকে ভারতীয়দের মুক্তি দেবেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন।

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?