বার্ষিক সাধারণ সভা ঘিরে রণক্ষেত্র মোহনবাগান ক্লাব তাঁবু, চলল দেদার মারপিট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মোহনবাগানের বার্ষিক  সাধারণ সভা ঘিরে  তুলকালাম পরিস্থিতি  । দুই গোষ্ঠীর মধ্যে চলল হাতাহাতি । জানা গিয়েছে, শনিবার নির্বাচন সংক্রান্ত আলোচনা শুরু হতেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু হয় । ক্লাবের সদস্যরা নিজেদের মধ্যে মারপিটে জড়িয়ে পড়েন । বেশ কিছু সময়  পর কিছুটা স্বাভাবিক হয় মোহনবাগানের পরিবেশ । 

কী নিয়ে  মোহনবাগান তাঁবুতে ছড়াল উত্তেজনা ?

শনিবার ছিল মোহনবাগান ক্লাবে বার্ষিক সাধারণ সভা। আর সেইসময় প্রশ্ন ওঠে কবে হবে ক্লাবের নির্বাচন। সেইসময় সৃঞ্জয় বসু বর্তমান সচিব দেবাশিস দত্তকে জিজ্ঞাসা করেন  নির্বাচনের দিনক্ষণের কথা । আর সেইসময় বর্তমান সচিব দেবাশীষ দত্ত উত্তরে  জানান নির্বাচন আরও পরে হবে।  তাতেই দুই পক্ষের মধ্যে হয় গন্ডগোল। একে অপরের দিকে চেয়ার নিয়ে তেরে যান। তবে কিছু সময়ের পর পরিস্থিতি  নিয়ন্ত্রণে আসে। এরপর শুরু হয়ে যায় এজিএম। আর সেখান থেকে বেরিয়েই একজন জানান,’ মোহনবাগান ক্লাব হল মন্দির । এখানে গণ্ডগোল করা উচিত নয় ।’ 

তবে এদিনের ঘটনা নিয়ে সবুজ – মেরুন শিবিরের দুই শীর্ষ কর্তার তরফ থেকে এখন কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি । বলা বাহুল্য, ২০২২ সালে মোহনবাগান ক্লাবে হয়নি  ভোট । তাই  বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেনি । এই আবহে এবার ক্লাব তাঁবুতে শুরু হয়েছে ভোট নিয়ে গুঞ্জন ।  

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay