রসনা তৃপ্তি! বাড়িতে কখনও বানিয়েছেন রাঙা আলুর পুলি, নয়তো এক্ষুনি বানিয়ে ফেলুন

নানারকমের সবজি দিয়েও বানানো যায় পিঠে। যেমন রাঙা আলুর পিঠে খেয়েছেন কোনদিন! হ্যাঁ, বাড়িতেও বানানো যাবে এই পিঠে। রইল রেসিপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পৌষ সংক্রান্তি চলে গিয়েছে তো কী হয়েছে! শীতকাল জুড়েই বাঙালির রান্নাঘরে চলে নানারকমের পিঠে পুলি বানানোর ধুম। এছাড়া নানা জায়গায় পিঠে পুলি উৎসব তো চলছেই। বিশেষ করে, এ সময়ে নলেন, পাটালি গুড়ের আমদানি হয়। যা বছরের বাকি সময়গুলিতে পাওয়া যায়না। তাই নলেন, পাটালি গুড় দিয়ে পিঠে বানানোর মজাই আলাদা। তবে শুধু মিষ্টি নয়, বাজারে ঝাল পিঠেও পাওয়া যায়। বা বাড়িতে বানানো যায়। নানারকমের সবজি দিয়েও বানানো যায় পিঠে। যেমন রাঙা আলুর পিঠে খেয়েছেন কোনদিন! হ্যাঁ, বাড়িতেও বানানো যাবে এই পিঠে। রইল রেসিপি।

উপকরণ

১টা(১৫০ গ্ৰাম) রাঙা আলু
৪চা চামচ ময়দা
২চা চামচ সুজি
২চা চামচ গুঁড়ো দুধ
১/৪চা চামচ এলাচ গুঁড়ো
২চা চামচ ঘি
পুরের জন্য -আমন্ড ও কাজু কুচি , খোয়া ওসিদ্ধ আলু
১+১/২ কাপ +৪টে চিনির রসের জন্য চিনি, জল,এলাচ
পরিমাণ মত ভাজার জন্য সাদা তেল

প্রণালী

প্রথমে গোটা আলু মিক্সিতে সেদ্ধ করে নিতে হবে, এবার ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে চটকে মেখে নিতে হবে, দেখতে হবে যেন কোনও শক্ত দলা না থাকে।এবার এর মধ্যে ময়দা, সুজি, গুড়ো দুধ, এলাচ গুড়ো ও ১চামচ ঘি দিয়ে ভাল করে মাখতে হবে, প্রয়োজনে জল দিতে হবে। এবার ভালো করে আটার মতো মেখে নিয়ে ১চামচ ঘি মাখিয়ে ১/২ ঘন্টা রাখতে হবে। এরপর চিনির রসের জন্য ১কাপ চিনি ও ১/২কাপ জল ও ৪টে ফাটানো এলাচ দিয়ে ফুটিয়ে ১তারের রস করে নিতে হবে। এবার পুরের জন্য বাদাম কুচি, খোয়া ও সেদ্ধ আলু মিশিয়ে মেখে পুর করে নিতে হবে। এরপর আলুর মণ্ড থেকে নিয়ে একটু লম্বাটে করে গড়ে ভেতরে বাদাম পুর দিয়ে পুলির আকারে গড়ে নিতে হবেএবার কড়াইয়ে বেশী করে তেল নিয়ে গরম হলে অল্প আঁচে পুলি গুল ডুবো তেলে লাল করে ভেজে নিয়ে উষ্ণগরম রসে দিয়ে ৩-৪ ঘন্টা রাখতে হবে। এবার পুলিগুলো রসে ঢুবে পুরো নরম তুলতুলে হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য