মার্কিন নিষেধাজ্ঞা চালুর আগেই আমেরিকায় বন্ধ হল টিকটক

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় বন্ধ হল টিকটক। মার্কিন নিষেধাজ্ঞা চালুর কয়েক ঘণ্টা আগে বন্ধ করা হয়েছে টিকটক। মার্কিন ইউজাররা আর টিকটক অ্যাপ ব্যবহার করতে পারছেন না।

এর আগে টিকটক কতৃপক্ষের তরফে বলা হয়েছিল আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের নেতৃত্বাধীন সরকার যদি তৎপর না হয়, তবে রবিবার(১৯ জানুয়ারি)থেকেই দেশটিতে টিকটক অ্যাপ বন্ধ হয়ে যাবে। গতকাল শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে তারা জানিয়েছে, টিকটকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর হলে বাইডেন প্রশাসন অ্যাপল ও গুগলের মতো কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না বলে আশ্বাস দিতে হবে। না হলে রবিবার থেকে আমেরিকায় টিকটক বন্ধ হয়ে যাবে।

এমন আবহে টিকটক ও আমেরিকায় তাদের ১৭ কোটির বেশি গ্রাহক ভুক্তভোগী। নয়া মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের হাতে এখন তাঁদের ভাগ্য নির্ভর করছে। যদিও ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে টিকটক চালু রাখবেন।

আাগমী সোমবার(২০ জানুয়ারি)ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন।কিন্তু এর আগে থেকেই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় ভুক্তভোগী বহু মানুষ। এখন দেখার বিষয় ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর টিকটিক অ্যাপ চালু রাখে কিনা।

উল্লেখ্য, বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক অ্যাপটির বিরুদ্ধে আমেরিকার অভিযোগ হল, এই প্রতিষ্ঠানটি জাতীয় নিরাপত্তায় বাধা দিচ্ছে। গত বছর মার্কিন কংগ্রেসে টিকটককে নিষিদ্ধ করার বিলটি পাস হয়। পরে প্রেসিডেন্ট বাইডেনের স্বাক্ষরের মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়। অবশ্য মার্কিন জনতার একাংশ চাইছেন আমেরিকায় টিকটক চালু থাকুক। এমন আবহে দেখার বিষয় নয়া প্রেসিডেন্ট ট্রাম্প কি সিদ্ধান্ত নেয়।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের