চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বক্সঅফিসে ব্যর্থ কঙ্গনার ‘ইমার্জেন্সি’, দ্বিতীয় দিনে মাত্র ৬ কোটি আয়

নিজস্ব প্রতিনিধি: বহু বিলম্বের পর ১৭ জানুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কঙ্গনা রানাউতের ছবি ‘ইমার্জেন্সি’। কিন্তু মুক্তির দিন থেকেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে ইমার্জেন্সি। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির রাজনৈতিক জীবনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘ইমার্জেন্সি’। যেখানে ইন্দিরা গান্ধির ভূমিকায় অভিনয় করেছেন খোদ কঙ্গনা রানাউত। কিন্তু ছবি ঘিরে একের পর এক বিতর্ক রীতিমতো ছবির আয়েও প্রভাব ফেলছে। যদিও এর আগে কঙ্গনা রানাউতের বেশিরভাগ ছবিই বক্সঅফিসে ফ্লপ বলে চিহ্নিত হয়েছে। তবুও একের পর এক চ্যালেঞ্জ নিয়ে চলেছেন কঙ্গনা রানাউত।

গতবছর থেকেই ইমার্জেন্সি মুক্তির দিন গুনছিল। কিন্তু ছবিতে ভুল তথ্য দেওয়া, শিখ সম্প্রদায়কে কলুষিত করা নিয়ে নানা সময়ে একাধিক অভিযোগ উঠেছে। তাই সেন্সর বোর্ডও ছবির শংসাপত্র দেওয়া নিয়ে অনেক বিলম্ব করেছে। এছাড়াও বিভিন্ন সময়ে রাজনৈতিক বিষয়েও বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাউত। তাই এমন বিতর্কিত নায়িকার ছবি নিয়ে দর্শকদের আগ্রহ নেই বলেই ধারণা। সেটাই বক্স অফিসে প্রভাব ফেলছে।

মুক্তির দিনে মাত্র ২ কোটি টাকা আয় করেছিল কঙ্গনার ইমার্জেন্সি। দ্বিতীয় দিনেও ছবির আয়ে কোনও উন্নতি হয়নি। ট্রেড পোর্টাল স্যাকনিল্ক অনুসারে, ‘ইমার্জেন্সি’ শনিবার মাত্র ৩.৫০ কোটি টাকা সংগ্রহ করেছে। তবে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে কিছুটা ভালো আয় করেছে। ‘ইমার্জেন্সি’ মুক্তির প্রথম দিনে মাত্র ২.৫০ কোটি টাকা আয় করে ছিল। ছবিটি দুই দিনে মাত্র ৬ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ইমার্জেন্সির বাজেট প্রায় ৬০ কোটি টাকা। ইমার্জেন্সিতে কঙ্গনা ছাড়াও আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় করছেন, অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান।

Published by:

Share Link:

More Releted News:

শেয়ার পড়তেই বড় সিদ্ধান্ত! নেটফ্লিক্স বোর্ড ছাড়ছেন রিড হেস্টিংস কেন এই পদক্ষেপ?

‘খারাপ মানুষ নন, শুধু সুপারফিশিয়াল’! হঠাৎ কেন কঙ্গনার মুখে করণ কে নিয়ে এমন মন্তব্য?

দশম শ্রেণীর বোর্ডে ৯২ শতাংশ নম্বর পেলেন ‘কুলফি কুমার বাজেওয়ালা’ খ্যাত মায়রা

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ