হতাশার ছাপ চোখে-মুখে, ছেলেকে দেখতে লীলাবতী হাসপাতালে শর্মিলা ঠাকুর

হামলার চারদিন পর ছেলেকে দেখতে হাসপাতালে গেলেন কিংবদন্তি শর্মিলা ঠাকুর। পাশে সইফ আলি খানের বোন সোহা আলি খানও ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হামলার চারদিন পর ছেলেকে দেখতে হাসপাতালে গেলেন কিংবদন্তি শর্মিলা ঠাকুর। পাশে সইফ আলি খানের বোন সোহা আলি খানও ছিলেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) হামলার ঘটনার পরেই রক্তাক্ত অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন সইফ আলি খান। হামলার ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি। হামলা কারীর ৬ বার ছুরির কোপে পিঠে ও মেরুদণ্ডে আঘাত পেয়েছেন সইফ আলি খান। ৫ ঘন্টা অস্ত্রোপচার হয়েছে তাঁর। তবে এখন তিনি বিপদমুক্ত, খুব শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন লীলাবতী হাসপাতালের চিকিৎসক।

সোমবার (২০ জানুয়ারী) হামলার চতুর্থদিনে ছেলেকে দেখতে লীলাবতী হাসপাতালে পৌঁছেছেন শর্মিলা ঠাকুর। সইফের বোনকেও দেখা গিয়েছে। শর্মিলা ঠাকুর এবং সোহা আলি খানকে লীলাবতী হাসপাতালের বাইরে কুণাল খেমুর সঙ্গে দেখা গিয়েছে। ছেলের খোঁজখবর নিতে নিয়মিত হাসপাতালে যাচ্ছেন শর্মিলা ঠাকুর। সইফের অবস্থা দেখে মা শর্মিলাও চিন্তিত হয়ে পড়েছিলেন। তাঁকে মাস্ক পরে গাড়ি থেকে নামতে দেখা যায়। তাঁর চোখে-মুখে হতাশা স্পষ্ট ছিল। একই সঙ্গে স্বামীর সঙ্গে হাজির বোন সইফের সোহাও। এছাড়াও সইফের স্ত্রী করিনা কাপুর নিয়মিত হাসপাতালে যাচ্ছেন এবং স্বামী পাশে থাকছেন। গতকাল নবাবের দুই পুত্র তৈমুর ও জেহকেও করিনার সঙ্গে হাসপাতালে ঢুকতে দেখা যায়। এছাড়াও সইফের বড় ছেলে-মেয়ে ইব্রাহিম-সারাও নিয়মিত হাসপাতালে বাবাকে দেখতে যাচ্ছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এদিকে রবিবার (১৯ জানুয়ারী) সাতসকালে থানে থেকে গ্রেফতার হয়েছেন সইফ আলি খানের হামলাকারী মোহাম্মদ শেহজাদ। গ্রেফতারির ভয়ে ছদ্মবেশি বিজয় দাস নামে বান্দ্রা এলাকায় লুকিয়ে ছিলেন মোহাম্মদ শেহজাদ। তাঁকে গ্রেফতারির পর আদালতে পেশ করা হয়েছিল। এবং আদালত তাঁকে ৫ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। মুম্বই পুলিশ জানিয়েছে, তিনি একটি গৃহস্থালি প্রতিষ্ঠানে কাজ করতেন। বর্তমানে তাঁর কাজ না থাকার দরুণ চুরি করা শুরু করেন। তার বয়স ৩০ বছর। তবে পুলিশ জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করেছিলেন শেহজাদ। এবং জানিয়েছেন, তিনি জানতেন না যে, অভিনেতার বাড়িতে প্রবেশ করছেন। মুলত চুরির উদ্দেশ্য নিয়েই সে অভিনেতার বাড়িতে চুরি করতে যান। কিন্তু সইফ তাঁর সামনে চলে আসার দরুণ তিনি নিজেকে রক্ষা করতে অভিনেতাকে ছুরি দিয়ে ৬ বার আঘাত করে পালান।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!