লন্ডনের প্রেক্ষাগৃহে ঢুকে কঙ্গনার ‘ইমার্জেন্সি’র প্রদর্শন বন্ধের হুমকি খলিস্তানিদের

মুক্তির আগে থেকেই ছবি ঘিরে একাধিক বিতর্ক ডানা মেলেছিল। কখনও শিখ সম্প্রদায়কে কলুষিত করার অভিযোগ, কখনও ছবিতে ভুল উপস্থাপনা করার অভিযোগ উঠেছে ইমার্জেন্সির বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির দিন থেকেই বক্সঅফিসে ঝড় তুলতে ব্যার্থ কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’। ৮০ কোটি বাজেটে তৈরি হয়েছে ছবিটি। কিন্তু আদেউ প্রেক্ষাগৃহে ছবিটি বেশিদিন টিকতে পারবে কিনা সেটাই সন্দেহ চলচ্চিত্র চলচ্চিত্র বিশেষজ্ঞদের। এখনও পর্যন্ত ছবিটি ১০ কোটি টাকা আয় করতে পারেনি। বহু বিলম্বের পর গত ১৭ জানুয়ারী মুক্তি পেয়েছে কঙ্গনার ‘ইমার্জেন্সি’। ছবিটি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির রাজনৈতিক জীবনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। মুক্তির আগে থেকেই ছবি ঘিরে একাধিক বিতর্ক ডানা মেলেছিল। কখনও শিখ সম্প্রদায়কে কলুষিত করার অভিযোগ, কখনও ছবিতে ভুল উপস্থাপনা করার অভিযোগ উঠেছে ইমার্জেন্সির বিরুদ্ধে।

এমনকী ছবিটি শংসাপত্র পেলেও মুক্তির জন্যে অনেকটাই বিলম্ব হয়েছে। গতবছর ইমার্জেন্সি মুক্তির কথা ছিল। কিন্তু হয়নি। অবশেষে ১৭ জানুয়ারী গোটা বিশ্বে মুক্তি পেয়েছে ইমার্জেন্সি। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাউত। পঞ্জাবে ছবি নিষিদ্ধের ডাক উঠেছে। সোমবার লন্ডনের একটি প্রেক্ষাগৃহে কঙ্গনা রানাউতের ইমার্জেন্সির স্ক্রীনিং ব্যাহত হয়েছে। একগুচ্ছ খালিস্তানপন্থী কর্মী সিনেমা হলের ভিতরে ঢুকে সিনেমাটি বন্ধের দাবি জানায়। এবং শ্লোগান তোলে ‘খালিস্তান জিন্দাবাদ!’

ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও তে থিয়েটারের ভিতরে খালিস্তানপন্থী কর্মীদের দর্শক দের সঙ্গে ঝামেলা করতেও দেখা যায়, তাঁদের গালিগালাজ করতেই দেখা যায়। তবে এখনও থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। তাঁরা বলেছেন, ছবিটি তাঁদের সম্প্রদায়কে খারাপভাবে উপস্থাপন করেছে। তাই ছবিটির প্রদর্শন বন্ধ করা হোক। ইমার্জেন্সি, যা ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বায়োপিক। এই ছবির মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করলেন কঙ্গনা। ছবিটি আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে সেন্সর বোর্ড একটি শংসাপত্র দিতে অস্বীকার করার পরে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছিল।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!