হাওড়ায় শৈলেন মান্না সরণি সাইনবোর্ড লাগানোতে দেরি নিয়ে জেলাশাসককে ধমক মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার রাস্তার হাল দেখে বেজায় চটে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, হাওড়ার জেলা শাসক পি দীপাপ প্রিয়াকে ডেকে কেন রাস্তার ধারে শৈলেন মান্না সরণি(Sailen Manna Sarani) নামাঙ্কিত সাইনবোর্ড লাগানো হয়নি তা নিয়ে ধমক দিলেন। মুখ্যমন্ত্রীর(CM) এই ধমক খাওয়ার পর মঙ্গলবার সকালে ওই এলাকা পরিদর্শন করেন প্রশাসনের আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ওই এলাকায় কাজের অগ্রগতি কতটা এগিয়েছে তা নিয়ে খবর নেন অতিরিক্ত জেলা শাসক ও হাওড়ার পুর প্রশাসক। সোমবার থেকে জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী।

সোমবার মুর্শিদাবাদ যাওয়ার জন্য ডুমুরজলা হ্যালিপ্যাড থেকে হেলিকপ্টারে ওঠার সময় তার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ,জেলা শাসক পি দীপাপ প্রিয়া এবং হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রণব কুমার ত্রিপাঠী। হেলিকপ্টারে(Helicopter) ওঠার আগে মুখ্যমন্ত্রী হাওড়া জেলা শাসক কে রীতিমতো ধমক দেন বলে সূত্রের খবর। একাধিক প্রশ্ন করেন তাকে। দেড় মাস আগে বলা সত্ত্বেও কেন শৈলেন মান্না স্মরণীর দুধ ধরে রাস্তার নামাঙ্কিত বড় সাইনবোর্ড টাঙ্গানো হয়নি ও রাস্তা মেরামতি এবং পরিষ্কার কেন করা হয়নি তা নিয়ে প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডের নাম পরিবর্তন করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তিনি জানান রাস্তার নতুন নাম হবে বিখ্যাত ফুটবলার শৈলেন মান্নার নামে। তারপরেও জেলা শাসককে নির্দেশ দেওয়া হয় ওই রাস্তার সৌন্দর্য জয়েন করে দুপাশে শৈলেন মান্নার নামে সাইনবোর্ড লাগানোর জন্য।

কিন্তু সোমবার ডুমুরজলা হেলিপ্যাডে(Dumurjala Helipad) আসার পথে মমতা দেখেন তার নির্দেশ মত কাজ হয়নি শুধু তাই না রাস্তার মেরামতির কাজও হচ্ছে ধীরগতিতে। এতেই ভেজায় ছুটে যান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ধমক খাওয়ার পর হাওড়া জেলা শাসক ও পুলিশ কমিশনার দুজনেই আশ্বাস দেন দ্রুত কাজ শেষ করা হবে বলে। সেই অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে চরম তৎপরতা শুরু হয় প্রশাসনিক মহলে। তড়িঘড়ি শৈলেন মান্না সরণি নামাঙ্কিত সাইনবোর্ড নিয়ে আসা হয় সেখানে। সেই সাইনবোর্ড লাগানোর কাজ শুরু হয় মঙ্গলবার বিকেল থেকেই। হাওড়ার পুর প্রশাসক সুজয় চক্রবর্তী জানিয়েছেন ওই রাস্তা খুব সুন্দর করে সাজিয়ে তোলা হবে অতি শীঘ্র।

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর