৪ বছর প্রেম, না জানিয়েই অন্যত্র বিয়ে, ১ সপ্তাহ ধরে প্রেমিকের বাড়িতে ধর্নায় যুবতী

আচমকাই যুবতীকে না জানিয়ে অন্যত্র বিয়ে করে নেয় প্রেমিক। আর এই খবর শোনামাত্রই গত শনিবার থেকে যুবকের বাড়িতে ধর্নায় বসেছেন প্রতারিত যুবতী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিয়ের দাবিতে ধর্নায় বসলেন এক যুবতী। চার বছর সম্পর্কের পরেও বিয়ে করতে অরাজি প্রেমিক। তাই বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে ধর্নায় বসলেন যুবতী। ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ার জেলার দেওগাঁও এলাকায়। যুবতীর দাবি, ৪ বছর ধরে তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েছেন ধূপগুড়ির দক্ষিণ গোসাইরহাটের মেড়ির পার এলাকার এক যুবক। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে নিয়ে নানা জায়গায় ঘোরাফেরা করেছেন যুবক। যার যুবক-যুবতী দুই পরিবারের মধ্যেও সুসম্পর্ক তৈরি হয়েছিল। এবং পরস্পরের বাড়িতে যাতায়াতও ছিল। ফোনে কথাবার্তা হত ভালই।

অভিযোগ, আচমকাই যুবতীকে না জানিয়ে অন্যত্র বিয়ে করে নেয় প্রেমিক। আর এই খবর শোনামাত্রই গত শনিবার থেকে যুবকের বাড়িতে ধর্নায় বসেছেন প্রতারিত যুবতী। অন্যদিকে যুবতী ছেলেটির বাড়িতে এসেছে খবর পেয়েই বেপাত্তা হয় প্রেমিক যুবক। কিন্তু প্রেমিকের বাড়িতেই ঠাঁই বসে ছিলেন যুবতী। এভাবে তিনদিন কেটে যাওয়ার পর গত মঙ্গলবার স্থানীয় পঞ্চায়েত সদস্য উভয় পরিবারের সদস্যদের নিয়ে শালিসী সভা বসায়। যুবতী বিয়ের দাবিতে অনড় থাকায় শালিসী সভা ভেস্তে যায়। এরপর শালিসি সভা ভেঙে যুবতী আবারও যুবকের বাড়িতে ঢুকতে গেলে যুবকের বাড়ির লোকজন বাধা দেয় বলে জানান ধর্নারত যুবতী।

অন্যদিকে ধর্নারত যুবতীর দাবি, তাঁর প্রেমিক যতক্ষন না পর্যন্ত বাড়িতে ফিরবেন ততক্ষন তিনি ধর্না চালিয়ে যাবেন। যুবকের সঙ্গে তাঁর চার বছরের সম্পর্ক। অনেক জায়গায় তাঁরা একসঙ্গে ঘুরতে গিয়েছেন। তাঁর ফোনে ম্যাসেজও রয়েছে। যুবকের পরিবার তাঁকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। তিনি প্রেমিকের না ফেরা পর্যন্ত সেখানেই দাঁড়িয়ে থাকবেন। প্রেমিকের বিয়ে হয়ে গিয়েছে তিনি শুনেছেন কিন্তু তাঁকেই চাই তাঁর। আগামী ফেব্রুয়ারি মাসের তাঁকে বিয়ে করবেন কথা দিয়েছিল যুবক। কিন্তু তার আগেই অন্যত্র রেজিস্ট্রি করে নেয় যুবক। যা কিনা বিন্দুমাত্র জানতে পারেননি তিনি। তাঁর পরিবারও তাঁকে ঢুকতে দিচ্ছে না। তাই প্রেমিক যতক্ষন না পর্যন্ত বাড়িতে ফিরবেন ততক্ষন তিনি রাস্তাতেই দাঁড়িয়ে থাকবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। অন্যদিকে যুবকের মামা জানিয়েছেন, তাঁরা যুবতীর সঙ্গে তাঁদের ভাগ্নের প্রেম ছিল জানতেন না। এখন ভাগ্নের বিয়ে হয়ে গিয়েছে এবং সে কাজে চলে গিয়েছে, তাই এ বিষয়ে তাঁদের আর কিছু বলার নেই। গত শুক্রবার যুবকটি বিয়ে করেন অন্যত্র, তা জানার পরেই শনিবার থেকে ধর্নায় বসেন যুবতী।

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার