চেক বাউন্স মামলায় রামগোপাল ভার্মার ৩ মাসের জেল

রামগোপাল ভার্মাকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চেকবাউন্স মামলায় ৩ মাসের কারাদণ্ড প্রখ্যাত পরিচালক রাম গোপাল ভার্মার। অথচ বুধবার (২২ জানুয়ারি) পরিচালক তাঁর আগামী ছবি ‘সিন্ডিকেট’ তৈরির ঘোষণা দিয়েছিলেন। এর একদিন আগেই চেক বাউন্স মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন পরিচালক। এবং তাঁকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালত। গত মঙ্গলবার (২১ জানুয়ারি) রাম গোপাল ভার্মার বিরুদ্ধে চেক বাউন্স মামলার রায় ঘোষণা হয়েছে। জানা গিয়েছে, গত সাতবছর ধরে এই মামলার শুনানি চলছিল। যদিও গত মঙ্গলবার রায় ঘোষণার দিন আদালতে অনুপস্থিত ছিলেন পরিচালক।

রামগোপাল ভার্মাকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারার অধীনে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে। চেক বাউন্স মামলায়, তাঁকে তিন মাসের মধ্যে ৩.৭২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। নয়তো পরিচালকের ৩ মাসের কারাদণ্ড হবে। তবে আসল ঘটনাটি ঠিক কী? ২০১৮ সাল থেকে রামগোপাল ভার্মা একটি চেকবাউন্স সংক্রান্ত মামলায় জড়িয়ে রয়েছেন। ভার্মা এবং শ্রী নামে একটি কোম্পানির মধ্যে আর্থিক বিরোধ থেকে এই মামলার সূত্রপাত। রিপোর্ট অনুসারে, ভার্মার দেওয়া চেক বাউন্স হয়ে গিয়েছিল। নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যাকাউন্টে ছিল না।

সেই কারণেই সংস্থাটি চলচ্চিত্র নির্মাতা সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। একাধিক শুনানি সত্ত্বেও, মামলাটি বারবার স্থগিত হয়েছে। আদালতের নির্দেশ সত্ত্বেও ভার্মার অ-সম্মতি এবং শুনানির সময় তাঁর অনুপস্থিতি, বারবার শুনানি ব্যাহত করেছে। অবশেষে ৭ বছর পর রাম গোপাল ভার্মার চেকবাউন্স মামলায় দোষী সাব্যস্ত হলেন। এদিকে, গত সপ্তাহে, রঙ্গিলা পরিচালক তাঁর ‘সত্য’ চলচ্চিত্রের বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন। কাজের ফ্রন্টে, ২২ জানুয়ারী, রামগোপাল ভার্মা তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে তার নতুন সিনেমার ঘোষণা দেন, যার নাম সিন্ডিকেট। তবে বলিউডে একাধিক ছবি উপহার দেওয়ার পরেও ভার্মা সাম্প্রতিক বছরগুলিতে আর্থিক মন্দার জন্যে ছবি তৈরি করতে পারেননি কোনও। এমনকী করোনার সময়ে তাঁকে তাঁর অফিসও বিক্রি করতে হয়েছিল।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!