পেল্লায় স্তনের চাপে কাবু? রাজ্যের সরকারি হাসপাতালে নিখরচে করুন চিকিৎসা

এবার বাংলায় তা বিনামূল্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: স্তনযুগল বড় হওয়ার কারণে সৌন্দর্য নষ্ট করছে। তাই অস্ত্রোপচার করে অনেকেই তা ছোট করে নেন। তবে ভারতে ও বাইরের দেশে এই সার্জারির ক্ষেত্রে ব্যয় হয় প্রচুর পরিমাণ অর্থ। দিল্লিতে থেকে মুম্বই এই সার্জারির ক্ষেত্রে খরচ হয় ৯০ থেকে ২.৫ লাখ টাকা পর্যন্ত। বেসরকারি হাসপাতালে হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন লক্ষাধিক টাকা খরচ করে যে অস্ত্রোপচার করিয়েছেন এবার বাংলায় তা বিনামূল্যে।

এমন ধরনের সমস্যা নিয়ে সরকারি হাসপাতালে হাজির হচ্ছেন অনেকেই। বিশেষ করে কলকাতা মেডিক্যাল কলেজে এই নিয়ে ভর্তি হচ্ছেন বহু নারী বলে সূত্রের খবর। মাত্র ৫ ঘণ্টায় বিনামূল্যে সেই অস্ত্রোপচার করা হচ্ছে।

জানা গিয়েছে, ম্যাক্রোম্যাসটিয়ায় আক্রান্ত হচ্ছেন বাংলার একাধিক মহিলা। এই অসুখে স্তনযুগলের ওজন যদি আড়াই কেজির স্পর্শ করে তবে তার নাম ম্যাক্রোম্যাসটিয়া। আরও বেশি ওজন হলে তাকে বলে জাইজানটোম্যাসটিয়া। এই ধরনের অসুখে আক্রান্ত হয়েই স্তনের আকার ছোট করছেন মহিলারা। সাধারণত মহিলাদের বুকের আকার ৩৬সি। কিন্তু এমন অসুখে আক্রান্ত মহিলাদের স্তনের আকার ৪০-এর থেকেও বেশি। এমনকি যে সব মহিলাদের স্তন বড়, তাঁদের ক্ষেত্রে রক্ত সঞ্চালন স্বাভাবিক নয়।

এমনকি এই সমস্যার ফলে পিঠে ব্যথা, স্পন্ডেলাইসিস, ঘায়ের মতন রোগ হতে পারে। হাসাপাতাল সূত্রে খবর, এই অস্ত্রোপচারে প্রথমে একটা স্কেচ আঁকা হয়। তার পর সেই আঁকা দেখে ঠিক হয়, বৃহৎ স্তনযুগল কোন আকারে আনা হবে। অস্ত্রোপচার করে অতিরিক্ত অংশ বাদ দেওয়া হয়। তাতে স্তনবৃন্ত সঠিক আকার পায়। এখানে দুটি গুরুত্বপূর্ণ ধাপ ‘রিসেপ’ আর ‘রিমডেলিং’। ইলেক্ট্রো কর্টারি দিয়ে স্তনের অতিরিক্ত টিস্যু বাদ দেওয়া হয়। জেনারেল অ্যানাস্থেশিয়াতেই তা করা সম্ভব। এমনকী টিস্যুকে বায়োপসি করেও দেখা হয়। বেসরকারি হাসপাতালে প্রচুর খরচ বলেই এখন সরকারি হাসপাতালে বিনামূল্যে তা করা হচ্ছে। অন্তর্বাস ফেটে বেরিয়ে আসা স্তনকে স্বাভাবিক করাই এখন ট্রেন্ড বলে মনে করছেন চিকিৎসকরা।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক