পিতৃহারা হলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব

শুক্রবার ভোররাতে অভিনেতার বাবা প্রয়াত হয়েছেন। তবে বাবার মৃত্যুর বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেননি রাজপাল যাদব বা তাঁর দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত বলিউড অভিনেতা রাজপাল যাদবের বাবা নওরঙ যাদব। শুক্রবার (২৪ জানুয়ারি) দিল্লির AIIMS-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজপাল যাদবের বাবা। খবর অনুযায়ী, সম্প্রতি শুটিংয়ের জন্যে থাইল্যান্ডে গিয়েছিলেন রাজপাল যাদব। আর বাবার অসুস্থতার কথা জানতে পেরেই তিনি গতকাল পরিবারের সঙ্গে দিল্লি ফিরে গিয়েছেন। এবং বাবাকে দিল্লি AIIMS-এ ভর্তি করেন। কিন্তু শেষ রক্ষা হল না। শুক্রবার ভোররাতে অভিনেতার বাবা প্রয়াত হয়েছেন। তবে বাবার মৃত্যুর বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেননি রাজপাল যাদব বা তাঁর দল। তবে কী হয়েছিল অভিনেতার বাবার, তা জানা যায়নি। শুধু এটুকুই জানা গিয়েছে, বয়স্কজনিত কারণেই দীর্ঘদিন ভুগছিলেন বেবি জন’ অভিনেতার বাবা। কয়েক বছর আগে ২০১৮ সালে অভিনেতা তাঁর বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করে জানিয়েছিলেন, তাঁর বাবাই তাঁর চালিকা শক্তি।

তিনি লিখেছিলেন, “আমার বাবাই আমার জীবনের সবচেয়ে বড় চালিকাশক্তি। আমার প্রতি তোমার বিশ্বাস না থাকলে, আমি আজ যেখানে আছি সেখানে থাকতে পারতাম না। আমার বাবা হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ, আমি তোমাকে ভালোবাসি।” অপ্রত্যাশিতদের জন্যে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) খবরে এসেছিল যে, এ সপ্তাহের শুরুতে রাজকুমার যাদব একটি হুমকিমূলক ইমেল পেয়েছেন। পাশাপাশি তাঁর আত্মীয়দেরও হুমকিমূলক বার্তা দেওয়া হয়েছে। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছিল যে, অভিনেতাকে যে আইডি থেকে ইমেইল পাঠানো হয়েছিল সেটি পাকিস্তানের।

 

ইমেলে বলা হয়েছিল, ‘আমরা আপনার সাম্প্রতিক ক্রিয়াকলাপগুলি পর্যবেক্ষণ করছি, এবং আমরা একটি সংবেদনশীল বিষয় আপনার নজরে আনতে চাই। এটি কোনও প্রচার স্টান্ট বা আপনাকে হয়রানি করার চেষ্টা নয়, এই বার্তাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে এবং গোপনীয়তার সঙ্গে নিন। ৮ ঘন্টার মধ্যে প্রতিক্রিয়া না জানালে আপনার মৃত্যু অনিবার্য।’ অভিনেতার বিষয়টি পুলিশকে জানায় এবং একটি অভিযোগ দায়ের করেছিলেন। পেশাদার ফ্রন্টে, রাজপাল যাদবকে শেষ দেখা গিয়েছিল’ বেবি জন’ ছবিতে। ছবিটি থালাপথি বিজয়ের তামিল ছবি থেরি-এর হিন্দি রিমেক। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন, বরুণ ধাওয়ান, কীর্তি সুরেশ এবং ওয়ামিকা গাব্বি।

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’