কন্ডোমের বিজ্ঞাপনে রণবীর-জাহ্নবী কাপুরই সেরা পছন্দ, কেন জানালেন ওষুধ সংস্থার কর্ণধার

এবার পর্দায় দুই স্টারকিডের রোমান্স দেখবেন গ্রাহকরা। ২০২৩ সালে, বলিউডের হার্টথ্রব কার্তিক আরিয়ানকে ম্যানফোর্স কন্ডোম সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলচ্চিত্র ছাড়াও, বিশ্বের অনেক সেলিব্রিটির আয়ের আরেকটি উৎস বিজ্ঞাপণ, বিভিন্ন পণ্যব্র্যান্ডের মুখ হওয়া। তাই প্রতিবছর অভিনেতারা কেবল কোন ছবিতে সাইন করবেন তা ঠিক করেন না, বরং কোন ব্র্যান্ডের ডাকে সাড়া দেবেন, তাও ভেবে নেন। আর জনপ্রিয়তার নিরিখেই ভিন্ন ভিন্ন পণ্য সংস্থার মুখ হওয়ার ডাক পান তারকারা। যাতে গ্রাহকরা তারকা দের উপর বিশ্বাসের জোরেই পণ্য কিনতে উৎসাহী হন।আর পণ্য যত বিক্রি তত জনপ্রিয়তা। তাই প্রতিটি ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের উপযুক্ত এবং বিশ্বাসযোগ্য হতে হবে, যাতে গ্রাহকরা প্রভাবিত হন।

যেমন সম্প্রতি কন্ডোম সংস্থা ‘Manforce’-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন রণবীর কাপুর এবং জাহ্নবী কাপুর। এবার পর্দায় দুই স্টারকিডের রোমান্স দেখবেন গ্রাহকরা। ২০২৩ সালে, বলিউডের হার্টথ্রব কার্তিক আরিয়ানকে ম্যানফোর্স কন্ডোম সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তার আগে ম্যানফোর্স কন্ডোম সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন গ্ল্যামারাস কুইন সানি লিওন। তবে এখন মনে হচ্ছে, কার্তিক আরিয়ানকে ম্যানফোর্স কন্ডোম সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে ম্যানকাইন্ড ফার্মার ম্যানেজিং ডিরেক্টর, সহ-প্রতিষ্ঠাতা, রাজীব জুনেজা জানিয়েছেন, কন্ডোম সংস্থার ব্র্যান্ডের প্রাক্তন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সানি লিওনকে প্রতিস্থাপন করার জন্য কার্তিক আরিয়ানকে বেছে নেওয়া হয়েছিল।

কারণ মহিলাকে না রেখে তাঁরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পুরুষ মুখের খোঁজ করছিলেন। যাতে কার্তিক ম্যানফোর্স কন্ডোমের গুরুত্ব সম্পর্কে যুবকদের শিক্ষিত করতে পারে। তবে এবার তিনি চান, এখনও যাদের সঙ্গে কাজ করেননি, তাঁদেরকে কন্ডোম সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে, সেই তালিকায় রয়েছেন, রণবীর কাপুর এবং জাহ্নবী কাপুর। কারণ তাঁদের অভিনয় পছন্দ করেন রণবীর কাপুর এবং জাহ্নবী কাপুর। তাই ম্যানফোর্স কনডমের বিজ্ঞাপনে আগামী মুখ হতে চলেছে।

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’