ফেব্রুয়ারিতে সূর্য, শনির রাশিতে গিয়ে অশান্তি পাকাবে, ঝামেলায় পড়বেন ৪ রাশির জাতকরা

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সিংহ রাশির সপ্তম ঘরে সূর্যের গমন হবে। তাই এ সময়ে ভুলেও চাকরি পরিবর্তন করবেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেমে আসছে ঘোর বিপদ। ফেব্রুয়ারিতে সূর্য, শনির রাশিতে গিয়ে অশান্তি সৃষ্টি করবে, যাতে ঝামেলায় পড়বেন কয়েকটি রাশির জাতকরা। আর দুদিন বাদেই ফেব্রুয়ারি মাস শুরু হবে। আর এই মাসেই অনেক বড় গ্রহের ট্রানজিট অর্থাৎ গমন হতে চলেছে। একই সময়ে সূর্য, শনির রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ যে রাশিতে ইতিমধ্যেই শনি বিরাজমান। সেখানে গিয়ে সূর্য যোগ দেবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে সূর্য। আর তাতে ঝামেলায় পড়তে পারেন একাধিক রাশির জাতকরা। তাঁরা হলেন…..

সিংহ রাশি: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সিংহ রাশির সপ্তম ঘরে সূর্যের গমন হবে। তাই এ সময়ে ভুলেও চাকরি পরিবর্তন করবেন না। তাহলে ভবিষ্যতে চাকরি পেতে অসুবিধা হবে। এছাড়াও আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিনিয়োগ এড়িয়ে চলতে হবে। স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়বেন। তাই নিজের খেয়াল রাখতে হবে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতকদের জন্যে সূর্য চতুর্থ ঘরে অবস্থান নেবে। কর্মক্ষেত্রে তর্ক বিতর্ক হতে পারে। ব্যবসায়ীদের জন্যে এটি একটি কঠিন সময় হতে চলেছে। মানসিক সমস্যায়ও ভুগতে পারেন।

মকর রাশি: মকর রাশির জাতক-জাতিকাদের দ্বিতীয় ঘরে সূর্য গমন করবে। যার ফলে খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গীর সঙ্গে ঝামেলা বাড়বে। এছাড়াও আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই ভেবেচিন্তে বিনিয়োগ করুন। আর এ সময় ভুলেও কোনও যানবাহন কিনবেন না কারণ যানবাহন কেনার জন্যে এই সময়টা অশুভ।

মীন রাশি: সূর্য রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবে। অর্থনৈতিক ক্ষেত্রে আপনাকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। তাই চাকরি পরিবর্তন করবেন না। ব্যক্তিগত জীবনে আর্থিক সমস্যার সম্মুখীন হবেন। এছাড়াও স্বাস্থ্যের অবনতি হতে পারে।

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?