পাকিস্তানে তুমুল অশান্তি, চলল একের পর এক গুলি , নিহত মেজরসহ ১৭

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ফের পাকিস্তান জুড়ে শুরু হয়েছে তুমুল অশান্তি । নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের চলছে সংঘর্ষ । আর তাতেই এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন , নিরাপত্তারক্ষী বাহিনীর মেজর সহ চারজন । সেইসঙ্গে খতম হয়েছে ১৩ জন সন্ত্রাসী । স্বাভাবিকভাবে এই ঘটনায় দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক । 

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তরফে জানান হয়েছে, গোপন তথ্য অনুসারে সন্ত্রাসীদের ওপর নজর রাখতে মির আলিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। আর তখনই শুরু হয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ । চলে দেদার  গোলাগুলি।   তাতেই ছয়জন সন্ত্রাসী প্রাণ হারায় । সেইসঙ্গে এই অভিযানে নেতৃত্ব দেওয়া মেজর হামজা ইসরার এবং মুহাম্মদ নাঈম নিহত হন।

একদিকে মির আলিতে অভিযানে যখন চলছে গোলাগুলি ঠিক সেইসময় , দাত্তা খেল ক্যাম্প থেকে গুন্দি পোস্ট যাওয়ার পথে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলা চালায়। সূত্রের খবর  তাতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন । একথায় বলা যায়, পর পর নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে পাকিস্তান জুড়ে ছড়িয়েছে উত্তেজনা । বলা বাহুল্য, বেশ কয়েক বছর ধরে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা হচ্ছে। সব থেকে বেশি ২০২৪ সালে চলেছে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ । তাতে প্রাণ হারিয়েছেন  বহু মানুষ।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়