চাপ বাড়ল সইফ আলি খানের হামলাকারী শরিফুলের, সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলল চেহারা

অবশেষে সিসিটিভি ফুটেজ দিল সঠিক প্রমাণ। গত ১৬ জানুয়ারি অভিনেতা সইফের আলি খানের বান্দ্রার বাড়িতে অনুপ্রবেশকারী ছিলেন শরিফুল ইসলাম শেহজাদ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে মিলল প্রমাণ। ১৬ জানুয়ারি সইফ আলি খানের উপর হামলার ঘটনায় ধৃত মহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদই আসল অপরাধী। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজের সঙ্গে অবিকল মিলে গিয়েছে শরিফুলের চেহারা। দিন কয়েক আগেও ফরেন্সিক রিপোর্টে শরিফুলের ফিঙ্গার প্রিন্টের সঙ্গে মেলে নি সইফের উপর হামলাকারীর ফিঙ্গার প্রিন্ট। তাতেই মুম্বই পুলিশের উপর সন্দেহ জাগে! ধারণা করা হয়েছিল, আবারও সইফের উপর হামলাকারী ভেবে উঠিয়ে নিয়ে আসা হয়েছে ভুল লোককে। অবশেষে সিসিটিভি ফুটেজ দিল সঠিক প্রমাণ। গত ১৬ জানুয়ারি অভিনেতা সইফের আলি খানের বান্দ্রার বাড়িতে অনুপ্রবেশকারী ছিলেন শরিফুল ইসলাম শেহজাদ। সিসিটিভি ফুটেজে ওঠা ব্যক্তি এবং শরিফুলের চেহারা হুবহু মিলে গিয়েছে। ইতিমধ্যেই FSL আধিকারিকদের সহায়তায় পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্তের মুখ শনাক্ত করেছে। যাতে আরও ছাপ বাড়ল সইফ কাণ্ডে অভিযুক্ত শরিফুলের।

সূত্র জানিয়েছে, CCTV ফুটেজে ধারণকৃত ব্যক্তির সঙ্গে অভিযুক্ত শরিফুলের চেহারার হুবহু মিল রয়েছে। ১৬ জানুয়ারি সইফ আলি খানের উপর হামলার ঘটনার টানা ৭০ ঘন্টা অভিযানের পর ১৯ জানুয়ারি থানে থেকে গ্রেফতার করা হয়েছিল মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে। গ্রেফতারের পর মুম্বই পুলিশ জানিয়েছিল, শরিফুলের কাছে নেই কোনও ভারতীয় তথ্য, তিনি সম্ভবত বাংলাদেশের বাসিন্দা। সেটাই প্রমাণিত হয়েছে, মিলেছে শরিফুলের বাংলাদেশের আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি। এটাও জানা গিয়েছে, শরিফুল বরিশালের বাসিন্দা। ৭ মাস আগে বাংলাদেশে খুন করে ভারতে পালিয়ে আসে। এরপর কয়েকদিন পশ্চিমবঙ্গে গা ঢাকা দিয়ে মুম্বই পালিয়ে আসে কাজের খোঁজে। এবং সেখানে বিজয় দাস নামে বসবাস করছিল। আর পুলিশের জেরার মুখে শরিফুল সবটা শিকারও করেছেন। তিনি জানিয়েছে, ১৬ জানুয়ারি তিনি চুরির উদ্দেশ্যে সইফ আলির বাড়ি ঢুকেছিলেন। কিন্তু তাঁকে সইফ আলি খানের ছেলের নার্স দেখে ফেলেন। এরপর সইফ আলি খান ছুটে এলে তাঁকে দেখে ঘাবড়ে যান এবং নিজেকে বাঁচাতে অভিনেতার উপর ৬ কোপ বসিয়ে ঘটনাস্থল থেকে পালায়।

শরিফুলের বাংলাদেশি আইডি কার্ডে নাম শরিফুল ইসলাম লেখা রয়েছে। তার পিতার নাম মোহাম্মদ রুহুল আমিন লেখা ছিল এবং তার বয়স ৩১ বছর দেওয়া ছিল। গত পাঁচ মাস ধরে মুম্বইয়ে রয়েছেন শরিফুল। তিনি একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন। সাত মাস আগে ডাউকি নদী পেরিয়ে অবৈধ ভাবে ভারতে ঢোকেন। এদিকে ১৬ জানুয়ারি ঘটনার পর রক্তাক্ত অবস্থায় সইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়, যেখানে তার অস্ত্রোপচার করা হয়। অভিনেতার মেরুদণ্ড থেকে অস্ত্রের একটি ২.৫ ইঞ্চি টুকরো অপসারণ করা হয়। এখন তিনি বাড়িতে বিশ্রামে রয়েছেন। পুলিশ তাঁর বয়ানও রেকর্ড করেছে।এদিকে শরিফুল জেলবন্দী।

ফের স্কুলের মধ্যে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু, শরীরচর্চার শিক্ষককে মারধর অভিভাবকদের

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখল আদালত

সপ্তাহান্তে বড় ভোগান্তির আশঙ্কা! টানা ৩ দিন বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল

১৪ অগস্টে মুক্তি পাচ্ছে না দেবের ছবি ‘অ্যাম্বুল্যান্স দাদা’, প্রেক্ষাগৃহে একাই রাজ করবেন ‘বিপ্লবী’ জিৎ

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যুমিছিল ১০ হাজারের গণ্ডি ছাড়াল, শুধু জার্মানিতে মৃত ৫,১২০ জন

নবান্নে শুভেন্দু সাক্ষাতে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, রাজ্যে বিপুল বিনিয়োগের আশ্বাস

তারেকের নির্লজ্জ স্বজনপোষণ, রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে বসালেন শ্যালিকাকে

নিম্নচাপের জেরে কিছুক্ষণের মধ্যেই শহরে তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভিজবে দক্ষিণবঙ্গ

২৫ দিনে টাকা দ্বিগুণের লোভ! কয়েক কোটি হাতানোর অভিযোগে গ্রেফতার স্বামী-স্ত্রী সহ ৬ জন

ফরাসি পর্যটকের কাছ থেকে ভাড়া বাবদ ৫০০ টাকার জায়গায় ৫০ ইউরো হাতিয়ে নিল ট্যাক্সিচালক

বন্যার জলে সমুদ্র খামার, মওকা বুঝে দলবেঁধে পালাল ৯০০ ভয়ঙ্কর সাপ