মমতার সন্ন্যাস গ্রহণ নিয়ে বিতর্ক, কিন্নর আখড়া থেকে বিতাড়িত অভিনেত্রী

এমনকী কিন্নর আখড়ায় অভিনেত্রীর নতুন নাম হয়েছে, শ্রী ইয়ামাই মমতা নন্দগিরি। এই নামকরণের পরেই আধ্যাত্মিক যাত্রা শুরু করেছেন তিনি, কিন্তু এবার তাকে কিন্নর আখড়র প্রতিষ্ঠাতা ঋষি অজয় ​​দাস বহিষ্কার করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সন্ন্যাস নেওয়ার দিন কয়েক বাদেই মহাকুম্ভে কিন্নর আখড়া থেকে বহিষ্কৃত করা হল প্রাক্তন অভিনেত্রী মমতা কুলকার্ণীকে। কিন্নর আখড়ায় সন্ন্যাস গ্রহণের সমস্ত রীতিই পালন করেছেন অভিনেত্রী। নিয়ম মেনে গেরুয়া বসন, রুদ্রাক্ষের মালা, এরপর দুধস্নান করিয়ে তাঁকে ফুলের মালায় সাজিয়ে দেওয়া হয়েছিল। সেই সময়ে অঝোরে কেঁদেওছিলেন ‘করণ অর্জুন’ খ্যাত নায়িকা। সেই মুহূর্তে ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার সেখানেই বিপত্তি। মহাকুম্ভে রূপান্তরকামী ধর্মীয় সংস্থা হিসেবে পরিচিতি কিন্নর আখড়া। আর এই কিন্নর আখড়ার ভেতরেই মমতার সন্ন্যাস গ্রহণ নিয়ে শুরু হয়েছে নানা সমস্যা। গত ডিসেম্বরেই ২৫ বছর পর ভারতে ফিরে ভক্তদের অবাক করে দিয়েছিলেন মমতা কুলকার্ণী।

বলিউডে তাঁর সফর বেশিদিন না হলেও সাহসী অঙ্গভঙ্গি, অসাধারণ অভিনয়, খোলামেলা পোশাক সবটা দিয়েই ভক্তদের মন জয় করে নিয়েছিলেন তিনি। কিন্তু কেরিয়ারের মধ্যগগনেই বিশাল ড্রাগ পাচারের সঙ্গে জড়িয়ে পড়েন মমতা কুলকার্ণী। এরপরেই তিনি দেশ ছাড়েন। মুম্বই পুলিশের ক্লিনচিট পেতে সদ্য দেশে ফিরেছেন তিনি। তাঁর দেশে ফেরার খবর শুনে সবার ধারণা ছিল, অভিনেত্রী হয়তো এবার বলিউডে প্রত্যাবর্তন করবেন। কিন্তু অভিনেত্রী নিজেই জানান মহাকুম্ভে সন্ন্যাস নেওয়ার জন্যেই তিনি দেশে এসেছেন। সেইমতো গত সপ্তাহেই মহাকুম্ভের কিন্নর আখড়ায় তাঁর পট্টাভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এবার সেটা ঘিরেই বিতর্ক।

এমনকী কিন্নর আখড়ায় অভিনেত্রীর নতুন নাম হয়েছে, শ্রী ইয়ামাই মমতা নন্দগিরি। এই নামকরণের পরেই আধ্যাত্মিক যাত্রা শুরু করেছেন তিনি, কিন্তু এবার তাকে কিন্নর আখড়র প্রতিষ্ঠাতা ঋষি অজয় ​​দাস বহিষ্কার করেছেন। এমনকী মমতা কুলকার্ণীকে কিন্নর আখড়ায় অন্তর্ভুক্ত করার জন্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীকেও বহিষ্কার করা হয়েছে। জানা গিয়েছে, তাঁর অজান্তেই মমতাকে মহামণ্ডলেশ্বর হিসাবে মনোনীত করা হয়েছিল। বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে মমতা কুলকার্ণীকে কিন্নর আখড়া থেকে বিতাড়িত করা হয়েছে। পাশাপাশি আরও জানা গিয়েছে, মমতাকে নাকি কিন্নর আখড়ার অতি উচ্চ ও সম্মাননীয় পদে নিযুক্ত করা হয়েছে। এই বিষয়টি আখড়ার সদস্যরা মেনে নিতে পারছেন না।

এমনকী কিন্নর আখড়া সম্পর্কে মমতার কতটা জ্ঞান রয়েছে সেই বিষয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হবে, এমনটা শোনা গিয়েছে। অন্যদিকে কিন্নর আখড়ার নেতৃত্বে রয়েছেন আচার্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠি। শোনা যাচ্ছে, এই পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হবে। খুব শীঘ্রই এই পদক্ষেপ নেওয়া হবে। কারণ মমতাকে মহামণ্ডলেশ্বর সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠি। কিন্তু মমতার কি এই সম্মান পাওয়ার যোগ্যতা রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে কিন্নর আখড়ার অন্দরে। এমনকী এও শোনা গিয়েছে, মমতা প্রথা অনুযায়ী নাকি নিজের মস্তক মুণ্ডন অর্থাৎ ন্যাড়া হতে চাননি। তাই তাঁকে বহিষ্কার করা হচ্ছে।

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি ‘মা আগমেশ্বরী’ ট্রেনে চেপে গেলন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক