জুলাই মাসে কলকাতায় শুরু ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভের বায়োপিকের শুটিং

সর্বশেষে শোনা যায়, ‘প্রিন্স অফ ক্যালকাটা’র ভূমিকায় ‘পাঞ্জাব দি পুত্তর’ তথা অভিনেতা আয়ুষ্মান খুরানা অভিনয় করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিনেপর্দায় কবে আসবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক, কবে দেখা যাবে সৌরভের বর্ণময় ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন? এটাই বছর চারেক ধরে জল্পনার কেন্দ্রবিন্দু ছিল। ২০১৯ সালে ঘোষিত হয়েছে বলিউডে তৈরি হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। আর বায়োপিকের চিত্রনাট্য নিজেই তৈরি করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে তাঁর লেখা শেষ হলেও পর্দার সৌরভ কে হবেন, তা জানা যাচ্ছিল না। এ নিয়ে ধন্দে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও। যদিও পর্দার সৌরভ হওয়ার জন্যে প্রস্তাব গিয়েছিল হৃতিক রোশন, রণবীর কাপুর, রণবীর সিংহ-সহ একাধিক অভিনেতার। কিন্তু কেউই সম্মতি দেননি।

সর্বশেষে শোনা যায়, ‘প্রিন্স অফ ক্যালকাটা’র ভূমিকায় ‘পাঞ্জাব দি পুত্তর’ তথা অভিনেতা আয়ুষ্মান খুরানা অভিনয় করবেন। নেট প্র্যাকটিসও শুরু করে দিয়েছিলেন তিনি। কিন্তু মিটল না জল্পনা! অবশেষে জানা গেল, আগামী জুলাই মাস থেকে শুরু হচ্ছে মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। আর বদলেছে কাস্টিংও। অবশেষে মহারাজের ভূমিকায় পর্দায় ঝড় তুলতে আসছেন রাজকুমার রাও। হ্যাঁ, বায়োপিকে সৌরভের ভূমিকায় তাঁকেই দেখা যাবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির প্রি প্রোডাকশনের কাজ। চলতি মাসের শেষের দিকেই চিত্রনাট্য চূড়ান্ত হয়ে যাবে বলে জানা গিয়েছে। 

সব ঠিক থাকলে আগামী জুলাই থেকেই শুটিং শুরু হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। আর মহারাজের জীবনী ব্যাখ্যার জন্যে প্রধান ভরসা কলকাতার অলি-গলি। তাই জানা গিয়েছে, সৌরভের বায়োপিকের শুটিং শুরু হবে কলকাতা থেকেই। জুলাই মাসের শেষের দিকে কলকাতায় উড়ে আসবেন রাজকুমার রাও। তখন থেকেই শুরু হবে ছবির শুটিং। তবে সৌরভ পত্নি অর্থাৎ গল্পের নায়িকা ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে থাকবেন, তা এখনও জানা যায়নি। তবে শীঘ্রই রাজকুমারের নায়িকা ঘোষণা করা হবে। তবে সৌরভ কন্যা সানা, তাঁর মায়ের ভূমিকায় দেখতে চান তৃপ্তি দিমরিকে। কিন্তু সেটাই প্রযোজকদের ইচ্ছে কিনা তা জানা যায়নি। দাদার বায়োপিকের পরিচালনা কে করবেন তাও জানা যায়নি।

নবম শ্রেণির হাফ ইয়ার্লিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনে গভীর রাতে রণক্ষেত্র কালীঘাট, কী অভিযোগ করলেন ডায়মন্ড হারবারের সাংসদ?

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর