আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

ধর্মের নামে বজ্জাতি! ১৮ অহিন্দু কর্মচারীকে সরিয়ে দিল তিরুপতি মন্দির বোর্ড

নিজস্ব প্রতিনিধিঃ ১৮  জন অ-হিন্দু কর্মীর বিরুদ্ধে এবার পদক্ষেপ নিল তিরুপতি মন্দিরের গভর্নিং বডি তিরুমালা তিরুপতি দেবাষ্টনম। বুধবার স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, অহিন্দু কর্মচারীদের অন্যত্র বদলি হতে হবে নয়তো স্বেচ্ছাবসর নিতে হবে। যদি এই দুই বিকল্পের কোনওটি তাঁরা না বাছেন সেক্ষেত্রে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে তাঁদের বিরুদ্ধে।

শুধু তাই নয়  এবার থেকে তাদের সকলকে মন্দিরের ধর্মীয় কার্যকলাপে অংশ নিতে নিষেধ করেছে তিরুপতি মন্দির বোর্ড। এই প্রসঙ্গে  মন্দির বোর্ডের তরফে জানান হয়েছে , তিরুমালা  বিশ্বাস ও পবিত্রতার প্রতীক। তাই   মন্দিরের আধ্যাত্মিক পবিত্রতা রক্ষা এবং ধর্মীয় কর্মকাণ্ডের  ওপর নজর রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে । একথায় বলা যায়, ধর্মীয় কার্যকলাপ বাঁচিয়ে রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিরুপতি মন্দির বোর্ডের তরফে । 

এই মর্মে মন্দিরের তরফ থেকে জারি হয়েছে বিজ্ঞপ্তি । সেখানে বলা হয়েছে, , টিটিডির দুই আধিকারিক ১৮ জন অহিন্দু  কর্মচারীর বর্তমান পোস্টিং যাচাই করবে । সেইসঙ্গে তারা যাতে কোন ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে না পারে সেইদিকে দেওয়া হবে বিশেষ নজর । শুধু তাই নয় অহিন্দু  কর্মচারীদের  বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি হয়েছে । বলা  বাহুল্য, এবার থেকে মন্দিরের সমস্ত কর্মীদের মানতে হবে  ১৯৮৯ সালের ‘এনডোমেন্ট অ্যাক্ট’ । যাতে মন্দিরের সমস্ত কর্মী হিন্দু বিশ্বাস ও ঐতিহ্য অনুসরণ করতে বাধ্য হন ।  

Published by:

Share Link:

More Releted News:

চলন্ত বিমানের জানলা খুলে ঝাঁপ যাত্রীর, চেন্নাই বিমানবন্দরের ঘটনা শুনলে চমকে যাবেন

রিলস বানাতে গিয়েই বিপদ! জলের ট্যাঙ্কে ১৬ ঘণ্টা আটকে থাকা শিশুদের উদ্ধার করল বায়ুসেনা

বোনের শেষ ইচ্ছা পূরণে হাড় দিয়ে বানালেন উইন্ড চাইম, মহিলার কাণ্ডে অবাক নেটদুনিয়া

ঘোড়া-হেলিকপ্টার নয়, ৭৩ বছর বয়সে পায়ে হেঁটে কেদারনাথে পৌঁছলেন বৃদ্ধা

টিভি-ফ্যান থেকে মোবাইল চার্জার, অটোতে উঠলেই মিলবে ভিআইপি ট্রিটমেন্ট! ভাইরাল ভিডিও

ফেসবুক থেকে প্রেম, প্রেমিকার নির্দেশে স্ত্রীর সঙ্গে যা করলেন জওয়ান শুনে শিউরে উঠবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ