৭২ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নেতাদের বাড়ি-কার্যালয় ধুলোয় মিশিয়ে দেওয়ার নির্দেশ ইউনূসের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ৭২ ঘন্টার মধ্যে বাংলাদেশের পূর্বতন শাসকদল আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রী-সাংসদ সহ জেলা নেতাদের বাড়িঘর ভেঙে ধুলোয় মিশিয়ে দেওয়ার নির্দেশ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে যমুনায় পাকিস্তানপন্থী ছাত্র সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের সঙ্গে বৈঠকে ওই নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ছাড়াও হাজির ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ সারজিস আলম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা মাহফুজ আলম, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী, জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতা আখতার হোসেন, নাসিরুদ্দিন পাটোয়ারি, বাংলাদেশ পুলিশের প্রধান বাহারুল আলম, ঢাকা পুলিশের কমিশনার শেখ সাজ্জাত আলী।

গতকাল বুধবার (৫ জানুয়ারি) শেখ হাসিনা সরকারের পতনের ছয়মাস উপলক্ষে আগাম ঘোষণা দিয়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর ভাই শেখ আবু নাসের সহ আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রী ও সাংসদদের বাড়িতে এক যোগে হামলা চালানো হয়। বাদ পড়েনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়র আলম, প্রাক্তন মন্ত্রী আমির হোসেন আমু, সাদিক আবদুল্লাহ, ঢাকার প্রাক্তন মেয়র মোহাম্মদ হানিফ-সহ একাধিক আওয়ামী লীগ নেতার বাড়ি এবং কার্যালয়। প্রশাসনের সহযোগিতায় বুলডোজার দিয়ে ধুলোয় মিশিয়ে ফেলা হয়েছে ওই সব বাড়ি ও কার্যালয়। বঙ্গবন্ধুর বিভিন্ন ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সূত্রের খবর, এদিনের বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য হাসনাত আবদুল্লা-সারজিস আলমদের ভূয়সী প্রশংসা করেন ইউনূস। তিনি বলেন, ‘১৯৭১ সালে পাক সেনারা যে ভুল করেছিল, তার প্রায়শ্চিত্ত করেছো তোমরা। তোমাদের মতো উগ্রবাদীরাই বাংলাদেশের মাটিতে ইসলাম ধর্মকে শক্ত ভিতের উপরে দাঁড় করাতে পারবে।’ আগামী ৭২ ঘন্টার মধ্যে বাংলাদেশে শেখ মুজিবের কোনও ম্যুরাল যাতে না থাকে এবং আওয়ামী লীগ নেতাদের বাড়ি আস্ত না থাকে, তা নিশ্চিত করার নির্দেশ দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তোমরা গত ২৪ ঘন্টায় যে ধ্বংসলীলা চালিয়েছো তা চালিয়ে যাও। এর পর আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না। প্রাণ বাঁচাতে কেউ আর আওয়ামী লীগ কিংবা বিধর্মী মুজিবের নাম মুখে আনারও সাহস পাবে না।’

বৈঠকে উপস্থিত বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলমের উদ্দেশে ইউনূস বলেন, ‘সারা দেশে আওয়ামী লীগ নেতা-প্রাক্তন মন্ত্রী ও সাংসদদের বাড়ি ভাঙচুরের ক্ষেত্রে পুলিশ যেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্যাডারদের বাধা না দেয়। বরং বুলডোজার-সহ বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহ করে সহযোগিতা করে।’ সেই সঙ্গে দেশের কোথায়-কোথায় আওয়ামী লীগের কার্যালয় এবং নেতাদের বাড়ি ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট প্রতি মুহুর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানোরও নির্দেশ দেন মোল্লা ইউনূস।

স্পিকারের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি জানালেন অভিষেক

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিতে NEET, পরীক্ষার্থীদের সুবিধার জন্যে শিয়ালদহ-হাওড়া ডিভিশনে অতিরিক্ত ট্রেন

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু