১৪ বছর পর পর্দায় কামব্যাক শতাব্দী রায়ের, কোন ছবিতে দেখা যাবে তৃণমূল সাংসদকে?

তবে এবার অপেক্ষার পালা শেষ। বহুদিন ক্যামেরার সামনে শতাব্দী রায়। ফিরছেন সেটে। তাঁর নতুন ছবির নাম 'বাৎসরিক'।

Share:

নিজস্ব প্রতিনিধি: শতাব্দী রায়, বর্তমানে দাপুটে তৃণমূলনেত্রী। কিন্তু তাঁর সর্বপ্রথম পরিচয় টলিউড অভিনেত্রী। হ্যাঁ, টলিউডের প্রথম সারির অভিনেত্রী ছিলেন তিনি। ১৯৮৩ থেকে ২০১১, প্রায় তিন দশক ধরে বাংলা সিনেমা কাঁপিয়েছেন শতাব্দী রায় (Satabdi Roy)। পাশাপাশি ছবি পরিচালনাও করেছেন। একের পর এক মাইলস্টোন হাঁকিয়েছেন তিনি। টলিউডকে একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র উপহার দিয়েছেন। তবে রাজনীতিতে আত্মপ্রকাশ করা মাত্রই অভিনয়কে একপ্রকার বিদায় জানিয়েছিলেন তিনি। অথচ তাঁর সমসাময়িক তারকারা আজও টলিউডে দাপিয়ে বেড়াচ্ছে।

তবে এখনও মিষ্টি অভিনেত্রীকে পর্দায় খোঁজেন শতাব্দী ভক্তরা। ভক্তদের সেই অপেক্ষার অবসান! দীর্ঘ ১৪ বছর পর পর্দায় ফিরছেন অভিনেত্রী শতাব্দী রায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হোক বা চিরঞ্জিৎ চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, অভিষেক চক্রবর্তী, তাপস পালের মতো একাধিক লিডিং নায়কদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন অভিনেত্রী। কিন্তু রাজনীতিতে নেমে আর অভিনয়ের দিকে তাকান নি শতাব্দী রায়। তবে এবার অপেক্ষার পালা শেষ। বহুদিন ক্যামেরার সামনে শতাব্দী রায়। ফিরছেন সেটে। তাঁর নতুন ছবির নাম ‘বাৎসরিক’। জানা গেছে, ‘ভাগ্যলক্ষী’ পরিচালক মৈনাক ভৌমিকের আসন্ন ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শতাব্দীকে।

এই ছবিতে আরও অভিনয় করবেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। শতাব্দীকে কাস্ট করা প্রসঙ্গে পরিচালক মৈনাক ভৌমিক জানিয়েছেন, তিনি এমন একজনকে খুঁজছিলেন যাকে অনেকবছর মানুষ বড়পর্দায় দেখেনি। সেই দিকে শতাব্দী পারফেক্ট। সম্প্রতি স্ক্রিপ্ট পড়েছেন অভিনেত্রী, গল্পটা তাঁর বেশ ভালই লেগেছে। সেই কারণেই এই ছবিতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন অভিনেত্রী শতাব্দী রায়। জানা গিয়েছে, দুই নারীকে কেন্দ্র করে গল্প বেঁধেছেন পরিচালক। সব মিলিয়ে ১৪ বছর পর শতাব্দীকে পর্দায় দেখার জন্যে যে অপেক্ষার বাঁধ ভেঙেছে ভক্তদের তা বলাই বাহুল্য!

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়

‘অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস’, পূর্বতন সরকারের বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পাঠানো হয়েছিল ‘ধুরন্ধর’ এর চিত্রনাট্য? মুখ খুললেন রাকেশ বেদী

মহিলা কর্মীদের কু-প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৭৫ বছরের বৃদ্ধ

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!