হোয়াইট হাউসে বন্ধু মোদিকে ‘আওয়ার জার্নি টুগেদার’ বই উপহার দিলেন ট্রাম্প

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে বাণিজ্য, নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনার জন্য যখন প্রধানমন্ত্রী মোদি এবং ট্রাম্প মিলিত হলেন তখন ট্রাম্প একটি বইও উপহারটি দিয়েছেন মোদিকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, হ্যাঁ, এমনটাই গুঞ্জন ছিল বিশ্ব রাজনৈতিক মহলগুলিতে। কিন্তু সব জল্পনা ধুলোয় মিশিয়ে প্রধানমন্ত্রী মোদিকে আমেরিকায় স্বাগত জানিয়ে তাঁকে উষ্ণভাবে জড়িয়ে ধরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে বাণিজ্য, নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনার জন্য যখন প্রধানমন্ত্রী মোদি এবং ট্রাম্প মিলিত হলেন তখন ট্রাম্প একটি বইও উপহারটি দিয়েছেন মোদিকে। যে বইটির নাম ‘আওয়ার জার্নি টুগেদার’। সঙ্গে বইটিতে স্বাক্ষরও করেছেন ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প এই উপহারটি নরেন্দ্র মোদিকে দিয়েছেন। এটি একটি ছবির বই।

ফটোবুকটিতে ট্রাম্পের প্রথম মেয়াদের বিস্তারিত বিবরণ রয়েছে, যার মধ্যে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের ছবি, রয়েছে ২০১৯ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী মোদির মার্কিন সফরের সময় অনুষ্ঠিত হাউডি মোদি অনুষ্ঠানের কিছু স্মৃতি। এদিন হোয়াইট হাউসের যৌথ সংবাদ সম্মেলনের সময়, ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদিকে দেওয়া উপহার বইটিতে স্বাক্ষর করেন। পাশাপাশি নরেন্দ্র মোদির প্রশংসা করে লেখেন, “মিস্টার প্রাইম মিনিস্টার, আপনি দুর্দান্ত।” কিছু ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, বইটি উল্টেপাল্টে নরেন্দ্র মোদিকে দেখাচ্ছেন। যে ছবির তালিকায় রয়েছে, ২০২০ সালে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের সময় ‘নমস্তে ট্রাম্প’ সমাবেশের কিছু ছবি। এছাড়া তাজমহলের সামনে ফার্স্ট লেডি মেলানিয়া এবং ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির একটি ছবি দেখাচ্ছেন।

এতেই প্রমাণিত ভারত সফরের সবটাই স্মৃতিবন্ধনী রূপে নিজের কাছে রেখে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিন হোয়াইট হাউসের দ্বিপাক্ষিক সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প জানান, “ভারতের প্রধানমন্ত্রী মোদি এখানে এসেছেন, এটা আমার জন্য অনেক সম্মানের। তিনি দীর্ঘদিন ধরে আমার একজন ভালো বন্ধু। আমাদের মধ্যে খুব ভাল সম্পর্ক ছিল এবং আমরা আমাদের চার বছরের মেয়াদে এই সম্পর্ক বজায় রেখেছি।” হোয়াইট হাউসের যৌথ সম্মেলনে দুই দেশের নেতারা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা করেছেন, যা এই অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ। এছাড়াও ভারতকে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রি করতে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র, সেটাও এই আলোচনার বিষয়বস্তু ছিল। এছাড়াও, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পারমাণবিক শক্তি সহ উন্নত প্রযুক্তিতে যৌথ উৎপাদন সম্পর্কিত উদ্যোগগুলি নিয়ে আলোচনা করেছেন।

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’