আর্জেন্টিনা–ব্রাজিল লড়াই অমীমাংসিত,কীভাবে হবে শিরোপার ফয়সলা?

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। শুক্রবার(১৪ ফেব্রুয়ারি)সকালে অনুষ্ঠিত ম্যাচটির সমীকরণ ছিল জিতলেই শিরোপা। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটিতে কোনো দলই জিততে পারেনি। ১-১ ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকেই।

গ্রুপ পর্বে ব্রাজিলকে ৬–০ গোলে হারানোয় এই ম্যাচে ফেবারিট ভাবা হচ্ছিল আর্জেন্টিনাকেই।তবে ব্রাজিলের জন্য এই ম্যাচটা ছিল প্রতিশোধের। যদিও শেষ পর্যন্ত সেই সুযোগ কাজে লাগাতে পারেনি প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা।আর্জেন্টিনার বিপক্ষে চেষ্টা করেও জিততে পারেনি তারা। তবে হতাশ হন নি ব্রাজিল।৩৮ মিনিটের মাথায় হুলিও সোলারকে বক্সের ভেতর ব্রেনো বাইদন ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তরুণ ক্লাউদিও এচেভেরি। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে ব্রাজিল। কিছুক্ষণ পর তারা সফলও হয়। ৭৮ মিনিটে ইগর সিরোতের সহায়তায় দারুণ ফিনিশিংয়ে ব্রাজিলকে সমতা এনে দেন রায়ান।

ম্যাচ অমীমাংসিত থাকায় শেষ ম্যাচেই নির্ধারিত হবে শিরোপা। শুক্রবারের ম্যাচ ড্র হওয়ায় ব্রাজিলের পয়েন্ট ৪ ম্যাচে ১০। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আর্জেন্টিনা। গোলের পর আরও আগ্রাসী হয়ে ওঠেছিল ব্রাজিল। তবে একাধিকবার কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত পাওয়া হয়নি কাঙ্ক্ষিত গোলটি। পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাজিলকে।

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য