ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন বিখ্যাত গায়ক-সুরকার বিশাল দাদলানি, স্থগিত সব কনসার্ট

ভয়াবহ দুর্ঘটনার মুখে বিখ্যাত গায়ক-সুরকার বিশাল দাদলানি। সেই কারণে সঙ্গী শেখর রাভজিয়ানির সঙ্গে তাঁর আসন্ন পুনে কনসার্ট স্থগিত করেছেন সুরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ দুর্ঘটনার মুখে বিখ্যাত গায়ক-সুরকার বিশাল দাদলানি। সেই কারণে সঙ্গী শেখর রাভজিয়ানির সঙ্গে তাঁর আসন্ন পুনে কনসার্ট স্থগিত করেছেন সুরকার। বলিউডের বিখ্যাত সুরকার জুটি বিশাল-শেখর, গোটা বিশ্বজুড়ে বিশাল অনুরাগী তাঁদের। একাধিক সুপারহিট গান তাঁরা বলিউডকে উপহার দিয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে দুর্ঘটনার বিষয়টি নিজেই জানালেন গায়ক-সুরকার বিশাল দাদলানি। তিনি একটি পোস্টে লিখলেন, “আমার অবস্থা খারাপ, একটা ছোট দুর্ঘটনা ঘটেছে। শীঘ্রই আবার কাজে ফিরে আসব।” আগামী ২ মার্চ পুণেতে কনসার্টটি হওয়ার কথা ছিল। অনুষ্ঠানের আয়োজকরা ইনস্টাগ্রামে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে বিশাল দাদলানির কনসার্টের স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। এবং জানিয়েছেন যে, বিশাল বর্তমানে চিকিৎসাধীন আছেন।

বিবৃতিতে তাঁরা বলেছেন, “গুরুত্বপূর্ণ ঘোষণা: বিশাল ও শেখরের পুণে মিউজিক কনসার্ট স্থগিত। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ২০২৫ সালের ২ মার্চ আইকনিক জুটি বিশাল ও শেখরের বহুল প্রতীক্ষিত আরবান শোস মিউজিক কনসার্টটি একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনার কারণে স্থগিত করা হয়েছে, বিশাল বর্তমানে চিকিৎসাধীন। অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমরা খুব শীঘ্রই নতুন তারিখ শেয়ার করব। সকল টিকিটধারীরা আমাদের এক্সক্লুসিভ টিকিটিং পার্টনার, ডিস্ট্রিক্টের মাধ্যমে সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। আপনার অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ।”

তবে এই ঘোষণায় ভক্তরা হতাশ হলেও তাঁরা কনসার্টের নতুন তারিখের জন্য আশাবাদী। অনেক শুভাকাঙ্ক্ষী সোশ্যাল মিডিয়ায় বিশালের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বিশাল এবং শেখর দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডের অন্যতম প্রভাবশালী সুরকার জুটি। তাদের বহুমুখী প্রতিভার জন্যেও পরিচিত, তারা বিভিন্ন ধারায় চার্ট-টপিং হিট গান পরিবেশন করেছেন, যার মধ্যে রয়েছে শিলা কি জওয়ানি এবং বচনা অ্যায় হাসিনোর মতো প্রাণবন্ত একাধিক আইটেম সং। শুধু নাচের গান নয়, ‘জেহনাসিব এবং তুম হি হো বন্ধু’ র মতোও একাধিক প্রাণবন্ত গানে সুর দিয়েছেন তাঁরা। বলিউডের বাইরে, এই জুটি স্বাধীন সঙ্গীত জগৎ এবং রিয়েলিটি টেলিভিশনে একটি ছাপ ফেলেছে, বিশাল প্রায়শই গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলিতে বিচারক হিসেবে কাজ করেন।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের