ভ্যালেনটাইন্স-ডে’তে প্রেমের 8 বছর, জেসিবি চড়ে বিয়ে করতে গেলেন বর

Share:

নিজস্ব প্রতিনিধি চুঁচুড়া: হুডখোলা গাড়ি বা বাইক নিয়ে বিয়ে করতে যাওয়া এর আগে দেখা গিয়েছে৷ এবার জেসিবি চড়ে বিয়ে করতে গেলেন বর (Bride)৷ হুগলি জেলার চুঁচুড়ার (Chuchura) এক ইউটিউবার দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করতে বেরিয়ে পড়েন ৷ ইউটিউবার (Youtuber) কুন্তল সাহা বিয়ে করতে যান জেসিবি-তে চড়ে ৷ সঙ্গে ছিলেন বরযাত্রীরাও।কুন্তল চুঁচুড়ার খাদিনা মোড়ের বাসিন্দা। চুঁচুড়ারই বড় কালীতলার পায়েল সাধুখাঁ-র সঙ্গে 8 বছর আগে ভ্যালেন্টাইন ডে’তেই প্রথম আলাপ হয় তাঁর। আর ভ্যালেনটাইন্স-ডে’র আগের দিন তাঁকেই দৈত্যকার বাহনে করে চড়ে বিয়ে করতে গেলেন তিনি।

তবে, জেসিবি (JCB)বলে তাকে পাত্র বা পাত্রের বাড়ির লোক হেলাফেলা করেনি ৷ জেসিবিও সেজে উঠেছিল ফুলমালায় ৷ বরকে জেসিবি-তে দেখে রীতিমতো হইচই পড়েছে শহরবাসীর মধ্যে। ব্যান্ড-পার্টি বাজনা বাজছে, আর পে লোডারের সামনে চেপে যাচ্ছেন বর।কুন্তল বলেন, “ভ্যালেন্টাইন্স-ডে’র আগের দিন আমাদের ভালোবাসা পূর্ণতা লাভ।

আগে থেকেই শখ ছিল জেসিবি করে বিয়ে করব ৷ সেই শখ পূরণের জন্যই আমি অভিনব এই পন্থা বেছে নিয়েছি ৷ আনন্দে কান্না পাচ্ছে রীতিমতো। অনেকে হাসাহাসি করছেন, তাতে আমার কিছু এসে যায় না। আমি আমার মঞ্জিল ছুঁতে পেরেছি, এতেই আমি আনন্দিত। শুধু কনে পক্ষ নয়, রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা ও পথ চলতি সাধারণ মানুষও এই বরের বিয়ে করতে যাওয়ার দৃশ্য তাদের মোবাইল ফোনে বন্দি করেন। অনেকে তো আবার সাজানো জেসিবির সামনে দাঁড়িয়ে সেলফিও তোলেন।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে