শান্তিপুর বমি কাণ্ড, হাসপাতালের কাছে রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি ,শান্তিপুর ও সল্টলেক: জোরপূর্বক চিকিৎসা করাতে আসা নাবালিকা শিশু কন্যার বমি পরিষ্কার করানো হয় তার বাবাকে দিয়েই। এই ঘটনায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সুপার এর কাছে রিপোর্ট তলব করল স্বাস্থ্য দফতর(Helath Department)। একই সঙ্গে নদীয়া জেলার স্বাস্থ্য আধিকারিকদের কাছ থেকেও এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে স্বাস্থ্য ভবন।এই ঘটনায় ইতিমধ্যে হাসপাতাল সুপার এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন শিশুকন্যার বাবা। অভিযোগ অস্বীকার অভিযুক্ত ডাক্তারের। ঘটনা তদন্ত করে দেখা হবে জানান সুপার(Super) বৃহস্পতিবারই । শুরু হয় রাজনৈতিক তরজা।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ফের অমানবিক দৃশ্যের সাক্ষী থাকল নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। অভিযোগ রাতে শান্তিপুর হরিপুর মেলের মাঠ এলাকার বাসিন্দা সমীর শীল তার পাঁচ বছরের শিশু কন্যাকে সঙ্গে নিয়ে জ্বর এবং বমি সংক্রান্ত অসুবিধার কারণে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যান। তখনই এমার্জেন্সিতেই বমি করে ফেলে ফুটফুটে ছোট্ট নাবালিকা শিশুটি। হাসপাতালের ভেতরে বমি করেছে শিশু তাই পরিষ্কার করতে হবে তার বাবাকেই। এরপরেই জোরপূর্বক শিশুকন্যার বাবাকে দিয়ে বমি পরিষ্কার করায় এমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসক তন্ময় সরকার। ঘটনায় ডাক্তারকে একাধিকবার বললেও ডাক্তার জানান এটা রোগীর পরিবারের কর্তব্য।

পরবর্তীতে বাড়ি ফিরে বৃহস্পতিবার শান্তিপুর হাসপাতালে(Santipur Hospital) সুপার এর কাছে লিখিত অভিযোগ জানান ওই শিশু কন্যার বাবা সমীর শীল। এই ঘটনা ঘটে থাকলে তা তদন্ত করে দেখা হবে বলে জানান শান্তিপুর হাসপাতালের সুপার তারক বর্মন। অপরদিকে অভিযুক্ত ডাক্তার জানান রোগীর বাবা নিজেই বলেছিলেন তিনি বমি পরিষ্কার করে দেবেন। তাই তিনি বমি পরিষ্কার করার কথা বলেন। তবে তাকে কোনো রকম জোর করা হয়নি। এরপরেও যদি রোগীর পরিবার অভিযোগ করেন তাহলে তার কিছু বলার নেই।

অপরদিকে, এই ঘটনা সামনে আসতেই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা শান্তিপুর বিধানসভার বিধায়ক(MLA Santipur) ব্রজ কিশোর গোস্বামী। তবে এই অমানবিক চিত্র সামনে আসতেই রাজ্যের শাসকদল এবং রাজ্যের স্বাস্থ্যব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এখন দেখার এই ভিডিও সামনে আসার পর এবং শিশু কন্যার পরিবারের অভিযোগের ভিত্তিতে কি কি পদক্ষেপ গ্রহণ করে শান্তিপুর হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও এই ঘটনাকে নিন্দনীয় বলে মনে করছে শান্তিপুরবাসী।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন