রানাঘাটে বাজেয়াপ্ত প্রচুর অবৈধ বাজি, গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বাজি কারখানায় বিস্ফোরণের পর তৎপর হয়েছে  নদিয়ার রাণাঘাটের পুলিশ। একাধিক জায়গায় অবৈধ বাজি রুখতে শুরু হয় অভিযান। এই আবহে শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানাঘাট পুলিশ জেলার চল্লিশটি জায়গাতে তল্লাশিতে নামে অবৈধ বাজি বাজেয়াপ্ত করতে।  আর তাতেই তিনটি জায়গা থেকে উদ্ধার হল বিপুল বেআইনি বাজি । সেইসঙ্গে গ্রেফতার করা হয়েছে তিনজনকে । 

সূত্রে খবর কল্যাণী থানার রথ তলা বিধানপল্লী এলাকা থেকে চল্লিশ কেজি অবৈধ বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ । সেইসঙ্গে চাকদা থানার চাদুরিয়া মালোপাড়া এলাকা থেকে ৯ কেজি ৪০০ গ্রাম এবং গাংনাপুর থানার বিবেকানন্দ পল্লী থেকে পাঁচ কেজি অবৈধ বাজি বাজেয়াপ্ত করে পুলিশ। এই ঘটনার সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতরা হলেন উত্তম দাস অভিজিৎ হালদার এবং রাজু শীল। ইতিমধ্যেই তাদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ । শনিবার  ধৃতদের পেশ করা হবে আদালতে । 

সম্প্রতি কল্যাণী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের রথতলায় জনবহুল এলাকায় বিস্ফোরণ হয়। কারখানার চাল উড়ে যায়। সেইসঙ্গে  চার-চারটি ঝলসানো মৃতদেহ উদ্ধার হয়।  এই ঘটনার পর থেকে বেশ তৎপর রয়েছে পুলিশ।  আর তাতেই এবার  উদ্ধার হল বিপুল পরিমাণ অবৈধ বাজি ।  

আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি হলেই হরমুজের দরজা খুলে দেবে ইরান

৬ মাসের শিশুকে কোলে নিয়ে ছ’তলা থেকে ঝাঁপ আইটি কর্মীর, তারপর যা হল…

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?