সীমান্তে কাঁটাতার মেরামতির ফাঁক গলে গ্রেফতার বাংলাদেশী অনুপ্রবেশকারী

Share:

নিজস্ব প্রতিনিধি,তেহট্ট: এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল তেহট্ট থানার পুলিশ। সোমবার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী তেহট্টের পাথরঘাটা সীমান্ত(Patharghata Border) দিয়ে কাঁটা তার পেরিয়ে অনুপ্রবেশ করে আত্মগোপনের আগেই গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রাকিবুল সেখ। বাড়ি বাংলাদেশের মেহেরপুর জেলার গোপালনগরে(Gopalnagar)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাথরঘাটা সীমান্তে একটি এলাকায় কাঁটাতার মেরামতের কাজ চলছিল।

সেখানে দিয়েই ভারতে ঢুকে পড়ে ওই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে পাকড়াও করে পুলিশ। এরপরই জিজ্ঞাসাবাদ করে তার পরিচয় জানা যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের দাবি সে তার বাবার সঙ্গে দেখা করতে এসেছিল। তবে কি আগেই তার পরিবার অনুপ্রবেশ করেছে ? ধৃতকে আজ পুলিশ হেফাজতে চেয়ে তেহট্ট আদালতে(Tehatta Court) পেশ করে পুলিশ।

এরপর ধৃত ওই বাংলাদেশী যুবক কোন অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি তার বাবা বা পরিবারের অন্যান্য সদস্যের অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে কিনা তাও খতিয়ে দেখা হবে। বিগত কয়েক মাস থেকে একাধিক বাংলাদেশী কখনো দালাল মারফত কখনো চোরাপথে ভারতে প্রবেশ করে গ্রেফতার হয়।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন