দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মায়াপুরে ব্যারাক থেকে উদ্ধার পুলিশ আধিকারিকের ঝুলন্ত দেহ, ছড়িয়েছে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধিঃ পুলিশ ব্যারাকের ঘর থেকে উদ্ধার পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ।  বুধবার সকালে দেহ উদ্ধারকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে উত্তেজনা। জানা গিয়েছে, নিহত পুলিশকর্মী নাম দেবাশীষ গড়াই। বর্তমানে তিনি মায়াপুর পুলিশ ফাঁড়িতে এএসআই পদে কাজ করেন । খুন নাকি আত্মঘাতী হয়েছেন দেবাশীষ তা এখন স্পষ্ট নয় । 

পুলিশ কর্মীর দেহ উদ্ধারের পর তার পরিবারকেও খবর দেওয়া হয়েছে। মৃতদেহ  ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠান হয়েছে । রিপোর্ট সামনে না আসা পর্যন্ত  এএসআইয়ের মৃত্যুর রহস্য সামনে আসবে  না বলে জানিয়ে  দিয়েছেন মায়াপুর পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা । শোকের ছায়া নেমে এসেছে  পুলিশ মহলে। 

মৃত দেবাশিস গড়াইয়ের বাড়ি বীরভূমের নানুর এলাকায়। তিনি চাকরি সূত্রে মায়াপুর পুলিশ ফাঁড়িতে পোস্টিং ছিলেন। এদিন সকালে অনেক ডাকাডাকি করার পর  ব্যারাকের ঘরের দরজা খোলেননি দেবাশিস । তাই সঙ্গে সঙ্গে  ভেঙে ভিতরে ঢোকেন অন্যান্য পুলিশ কর্মী। তখনই তারা দেখতে পান ঘরের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়ে রয়েছে  দেবাশিস। তাঁর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন । ইতিমধ্যেই মৃতের পরিবারের কাছেও এই দুঃসংবাদ পাঠানো হয়েছে  । শুরু হয়েছে তদন্ত ।  

Published by:

Share Link:

More Releted News:

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

ভোটের শেষলগ্নে ছুটল ইভিএম বোঝাই গাড়ি, হাতেনাতে ধরলেন বিজেপি প্রার্থী

রহমতনগরে ভোটের দিনে হামলা,বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর

বীরভূমে ভোটের দুপুরে গ্রামবাসীদের থান ইট নিয়ে হামলা জওয়ানদের ওপর

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

ভোট চলাকালীন বিএলও-কে মারধরের অভিযোগ, চাঞ্চল্য নারায়ণগড়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ