খেল রত্নে ভূষিত হওয়ার আগেই বাবাকে হারালেন ব্যাডমিন্টন তারকা সাত্বিক সাইরাজ

Share:

নিজস্ব প্রতিনিধি : চলে গেলেন ব্যাডমিন্টন তারকা সাত্ত্বিক সাইরাজ রঙ্কি রেড্ডির বাবা।বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি)সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি।তার বাবার নাম কাশী বিশ্বনাথম, মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৬৫ বছর।এদিকে বাবার মৃত্যুতে শোকের ছায়া সাত্বিক সাইরাজের জীবনে।

সাত্বিক বর্তমানে ৪৩তম পিএসপিবি ইন্টার ইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য দিল্লিতে রয়েছেন। আজ বৃহস্পতিবার সাত্বিকের খেলরত্ন পুরস্কার পাওয়ার কথা ছিল। ব্যাডমিন্টন টুর্নামেন্টের এই অনুষ্ঠানে তার বাবারও যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই পৃথিবী ছেড়ে বিদায় নিলেন তিনি। তার বাবা একজন অবসরপ্রাপ্ত শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক ছিলেন।

সাত্বিকের পরিবারের তরফে জানানো হয়েছে,’অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক ঘটনা। ছেলের খেল রত্ন পুরস্কার পাওয়া আর দেখা হল না তার বাবার।সাত্ত্বিকের বাবা আজ সকালে মারা গেছেন। আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন। তার মৃতদেহ অন্ধপ্রদেশের নিজের বাড়িতে আনা হবে। সেখানেই সৎকার সম্পন্ন হবে।’

উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশের অমলাপুরমের ছেলে সাত্ত্বিকের বয়স এখন ২৪। ভারতীয় ডাবলস জুটির মধ্যে অন্যতম হল সাত্বিক। এছাড়া বিশ্বব্যাডমিন্টন সংস্থার ওয়ার্ল্ড টুরে পাঁচ বার খেতাব জিতেছেন সাত্ত্বিক। ২০২২ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী সাত্ত্বিকরা সকলকে অবাক করে দিয়ে ঘুরে দাঁড়িয়েছিলেন এ দিনের ফাইনালে।২০২৩ সালে ৫৬৫ কিমি/ঘন্টা বেগে একজন পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে দ্রুততম স্ম্যাশের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে সাত্ত্বিকের ঝুলিতে। তিনি সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। এই ভিডিয়োই দেখা গিয়েছে তার বাবা কাশী বিশ্বনাথম আনন্দের সঙ্গে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ছেলের সার্টিফিকেট খুলছে। কিন্তু আজকের এমন খুশির দিনে বাবাকে হারিয়ে শোকস্তব্ধ সাত্বিক।

‘পঞ্চায়েত ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে