ডুয়ার্সের ধূপগুড়ির আকাশে রহস্যময় ড্রোনের আনাগোনা, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, ধূপগুড়ি: হঠাৎ শনিবার সকালে ডুয়ার্সের ধূপগুড়িতে একটি ড্রোনকে ঘিরে রহস্য দানা বাঁধে। অজানা একটি ড্রোন আকাশে ওড়ানো হয়। কে বা কাদের নিয়ন্ত্রণে এই ড্রোন উড়ছে কিছুই জানা নেই স্থানীয়দের। ধূপগুড়ি থেকে কয়েক কিলোমিটার দূরেই ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ভারতীয় সেনার ক্যাম্প রয়েছে। ডুয়ার্স তথা নর্থ- ইস্ট(North – East) এই এলাকা সিকিম ঘেঁষা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ধূপগুড়ি। আর সেখানে এই ড্রোন(Drone) উড়তে দেখে মানুষের মনে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়। পরে অবশ্য সেই ড্রোন খুঁজে পাওয়া যায়নি। এদিকে এই ড্রোন ওড়ার খবর পেয়ে নজরদারি শুরু করে পুলিশ ও বিএসএফ। যে এলাকাগুলিতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়েছে বা ছবি তোলা হয়েছে সেই এলাকাগুলি চিহ্নিত করে বিএসএফ এবং পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে। কিন্তু কোন অনুমতি না নিয়ে সীমান্তবর্তী এই গুরুত্বপূর্ণ এলাকায় কে এই ড্রোন ওড়ালো তা শনিবার বিকেল পর্যন্ত প্রশাসন বা বিএসএফ(BSF) কেউই জেনে উঠতে পারেনি।

অন্যদিকে,বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারীদের মুল “লিংক ম্যান” পুলিশের জালে। সীমান্তের তারের বেড়া কেটে অর্থের বিনিময়ে বাংলাদেশীদের ভারতে প্রবেশ করানোই তার মুল কাজ।আর সেই কাজ করাতেই এবার এনজেপি থানার (NJP P.S.)পুলিশের হাতে মুল “লিংক ম্যান” বিপুল অধিকারী গ্রেফতার।বিগত ২৩শে জানুয়ারী ফুলবাড়ী থেকে গ্রেপ্তার করা হয় দুই বাংলাদেশী অনুপ্রবেশকারীকে। ফুলবাড়ির আমাইদিখি থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। যার মধ্যে একজনের নাম আতাউর রহমান।আতাউর বাংলাদেশের ঠাকুরগঞ্জ জেলার মাধবপুরের বাসিন্দা।অপরজন আতাউরের আত্মীয় ফেরদৌস আলম।ফেরদৌসের বাড়ি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে(Kaliyaganj)।

সেখান থেকেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় বিপুল অধিকারী।ধৃত দুই জনের কাছ থেকে উদ্ধার হয় হাইড্রোলিক কাটার,সহ একাধিক তার কাটার সরঞ্জাম।এর পর ধৃতদের পুলিশি রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে খোঁজ শুরু হয় ।হলদিবাড়ির মানিকগঞ্জ -এর অধিকারী পাড়ার বিপুল অধিকারীর বাড়ি।পুলিশ জানতে পেরেছে সেই নাকি তাদের ভারতে আসতে সাহায্য করেছে। দীর্ঘ প্রায় একমাস চিরুন তল্লাশির পর অবশেষে শুক্রবার সেই লিংক ম্যান(Link Man) বিপুল অধিকারীকে গ্রেফতার করে এনজেপি থানা।ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে(Jalpaiguri Court) পাঠিয়ে তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন জানায় পুলিশ।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ