দীর্ঘ ৫ বছর মোবাইল গেম খেলে ট্রফি জিতে ‘নতুন বউ’ ঘরে নিয়ে এলেন সুব্রত

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: দীর্ঘ পাঁচ বছর ফ্রী ফায়ার খেলে ট্রফি জিতে, আস্ত এক বউ ঘরে নিয়ে এল শান্তিপুরের এক মোবাইল দোকানের কর্মী ।গেম খেললে মিলতে পারে আপনারও প্রেমিকা এবং পরবর্তীতে সুযোগ আসতে পারে বিয়েরও। কি ভাবছেন মজার ছলে বলা হচ্ছে? আসলে এমনই এক গল্পকে বাস্তবে রূপান্তরিত করে দেখাল শান্তিপুর রাধানগর(Radhanagar) এলাকার বাসিন্দা সুব্রত বিশ্বাস।দীর্ঘ পাঁচ বছর ফ্রী ফায়ার খেলে ট্রফি জিতে আস্তো এক বউ ঘরে নিয়ে এল শান্তিপুরের দাদাভাই মোবাইল দোকানের কর্মী সুব্রত বিশ্বাস। তবে একে অন্যকে পাওয়ার পর এবার গেম আন ইন্সটল হয়েছে দুটি মোবাইল থেকেই।জানালেন খেলার মানুষই যখন এক ছাদের তলায়।

একই ঘরে, তবে এবার চলবে সংসারের খেলা।জানা যায়, করোনা কালে ফ্রী ফায়ার গেম খেলার সময় পরিচয় হয় একটি মেয়ের সঙ্গে তাঁর।যা খুব একটা স্বাভাবিক বিষয় নয়। কারণ গেম খেলতেন বেশিরভাগ যুবকরা। তবে একদিন যুবতীর কণ্ঠস্বর ভেসে আসার পর আগ্রহবশত গেমের মেসেঞ্জারে যোগাযোগ নাম্বার বিনিময় এরপর ঘনিষ্ঠ পাটনার হয়ে অনলাইনে চলে বলিষ্ঠ খেলা । এরপর সেই কথোপকথন থেকেই হয় বন্ধুত্ব এবং শেষে প্রেম। যার অন্তিম পর্যায়ে গিয়ে দাঁড়ায় বর্তমানে বিয়ে।জানা যায়, সুব্রত বিশ্বাস শান্তিপুর স্টেশন(Shantipur Station) সংলগ্ন দাদা ভাই মোবাইল নামে একটি মোবাইলে দোকানে কাজ করতো। করোনা সময় দোকান বন্ধ থাকায় গেমেই মন দেয় তিনি। আলাপ হয় সন্তোষপুর গার্ডেনরিচ এর বাসিন্দা প্রীতি প্রামাণিকের সঙ্গে। প্রীতিদের অবস্থাও আর্থিকভাবে সচ্ছল ছিল না। বাবা পেশায় ভ্যানচালক ।বাড়িতে রয়েছে ছোট ভাই এবং মা। সেই সময় দ্বাদশ শ্রেণীতে পড়লেও আর্থিক অনটনের জন্যেই বেছে নিতে হয়েছিল পরিচারিকার কাজ, দ্বাদশ শ্রেণীর পরে আর পড়াশোনা হয়নি।

এরপর বেশ কিছু বছর পরে তারা সিদ্ধান্ত নেয় পালিয়ে বিয়ে করার। কিন্তু পরিবারকে বোঝানোর পরে পরিবার থেকে মেনে নেয় তাদের দুজনের সম্পর্ক। শুক্রবার দুটি পরিবার এক করে দেয় চার হাত।ঘটনায় সুব্রত এবং প্রীতি জানাচ্ছে, বর্তমানে সংসার এবং কর্মব্যস্ততা চাপে আর গেম খেলা হয় না। তবে গেমের যেমন ভালো দিক রয়েছে তেমন মন্দ দিকও রয়েছে। বিশেষ করে তারা বাচ্চাদের বেশি সময় ধরে মোবাইল গেম এর প্রতি আসক্ত হতে বারণ করলেন। তার সাথে মজার ছলে তারা জানালেন যেসব ছেলেরা এখনো অবিবাহিত তারা একবার অবসর সময়ে গেম খেলে যাচাই করে দেখতেই পারেন, ভাগ্য ভালো থাকলে গেম খেলেই পেয়ে যেতে পারেন নিজের প্রিয় জনকে। অন্যদিকে, পাড়া প্রতিবেশীরা দেখতে ছুটে এসেছেন গেমের বউ। উলুধ্বনি শঙ্খ ধ্বনির মাঝে হৈ হৈ পড়ে যায় গেম বউ দেখতে। তাদের নতুন বৈবাহিক জীবনের জন্য রইল শুভেচ্ছা।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন