নাবালিকাকে জোর করে বিয়ে ,পৃথক দুটি ঘটনায় ধৃত দুই

Share:

নিজস্ব প্রতিনিধি,গাইঘাটা: নাবালিকাকে মন্দিরে বিয়ে করে সংসার করছিল যুবক।  অভিযোগ যুবকের বাবা মাও যুবককে সহযোগিতা করছিল।স্থানীয়দের মাধ্যমে সেই খবর পেয়ে নাবালিকাকে উদ্ধার করে অভিযুক্ত শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ।  গাইঘাটা থানার(Gaighata P.S.) জলেশ্বর এলাকার ঘটনা।  পুলিশ জানিয়েছে ,ধৃতার নাম আন্না বাইন(Anna Baiyn)।  তার ছেলে সুজন বাইন দিন কয়েক আগে তার বাবা মায়ের মতে স্থানীয় মন্দিরে নাবালিকাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যায় ।

প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনার তদন্ত নামে পুলিশ।  পুলিশ দেখে অভিযুক্ত সুজন পালিয়ে গেলেও তার মাকে গ্রেফতার করে।অন্যদিকে ,এক নাবালিকাকে বিয়ে করার অভিযোগ গাইঘাটা থানার ঘোঁজা এলাকা থেকে মনোজ অধিকারী নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ । ওই নাবালিকার বাবা মায়ের অভিযোগে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ ।পৃথক দুটি ঘটনায় প্রিভেনশন অব চাইল্ড ম্যারেজ এ্যাক্টে মামলা রুজু করে রবিবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ।

অন্যদিকে,ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস ওয়েতে(Kalyani ExpressWay) পথ দুর্ঘটনায় যুবতীর মৃত্যু।কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় কয়রাপুর মোড়ের কাছে দুই যুবতী R15 মোটরসাইকেল নিয়ে মোড় ঘুরতে গেলে, মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা মারে দ্রুত গতিতে আশা অন্য আরেকটি গাড়িতে, ছিটকে পড়ে দুজন। সম্প্রীতি ঘোষ এবং শ্রুতি ঘোষকে ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয় । অপরজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে খবর ওই যুবতী মোটরসাইকেল নিয়ে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস মোটরসাইকেলটি চালাচ্ছিল, সেই সময়ই এই দুর্ঘটনা হয়।

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?