‘ডু অর ডাই’ ম্যাচে সোমে নিউজিল্যান্ডের মুখোমুখি টাইগাররা

Share:

নিজস্ব প্রতিনিধি, রাওয়ালপিন্ডি: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। ইতিমধ্যেই বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন রোহিত শর্মারা। গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে আর কারা সেমিফাইনালে পৌঁছবে তার ভাগ্য আজকের ম্যাচেই চূড়ান্ত হয়ে যাবে। কিউইরা জিতলে প্রতিযোগিতা থেকে বিদায় নেবে বাংলাদেশ ও পাকিস্তান। আর টাইগাররা জিতলে জমে উঠবে লড়াই। সেক্ষেত্রে পাকিস্তানেরও সেমিতে যাওয়ার ক্ষীণ একটি আশা থাকবে।

প্রথম ম্যাচে পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে অনেকটাই স্বস্তিতে রয়েছে নিউজিল্যান্ড। ওই ম্যাচে জোড়া সতরান করেছিলেন উইল ইযং ও টম লাথাম। রান পেয়েছিলেন গ্লেন ফিলিপসও। বল হাতেও বাবর আজমদের ভেল্কি দেখিয়েছিলেন কিউই অধিনায়ক মিচেল সান্তনার-উইলিয়াম ও’রুরকেরা। ফলে অনেকটাই বাড়তি আত্মবিশ্বাস নিয়ে টাইগারদের বিরুদ্ধে নামবেন কিউইরা। যদিও বিভিন্ন সময়ে অঘটন ঘটানো বাংলাদেশের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সতীর্থদের অনুরোধ জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল সান্তনার। বাংলাদেশ দলে সাকিব আল হাসানের মতো কোনও অলরাউন্ডার না থাকা সত্বেও টাইগারদের যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তিনি।

উল্টোদিকে, ভারতের কাছে প্রথম ম্যাচে হেরেই কার্যত বিদায় ঘন্টা বেজে গিয়েছে নাজমুল হোসেন শান্তদের। ভারতীয় বোলারদের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছিলেন প্রথম সারির ব্যাটাররা। তাওহিদ হৃদয় ও জাকের আলি প্রতিরোধ গড়ে তুলে চরম লজ্জার হাত তেকে বাঁচিয়েছিলেন। ব্যাটারদের পাশাপাশি বল হাতে জ্বলে উঠতে ব্যর্থ হয়েছিলেন রিশাদ হোসেন-তাসকিন আমেদ-মুস্তাফিজুর রহমানরা। তবে ভারতের বিরুদ্ধে কী হয়েছে তা সতীর্থদের ভুলে নতুন উদ্যমে ঝাঁপানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে