প্রয়াত হলেন বাংলার গর্ব ভারতী ঘোষ, ক্রীড়া মহলে শোকের ছায়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত বাংলার টেবল টেনিসের ‘ক্রীড়াগুরু’ ভারতী ঘোষ। দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন।   সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি টেবিল টেনিস কোচ। মৃত্যুকালে তাঁর বয়স  হয়েছিল ৮৩  বছর ৷  ভারতী ঘোষের মৃত্যুর খবরে বাংলার  ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে।

 গত ২০  ফেব্রুয়ারি  ভারতী ঘোষের  অসুস্থতার খবর শুনে চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত করে দেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।  তাঁর হস্তক্ষেপেই তাঁকে  মাটিগাড়ার নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল।  আর সেখানেই এদিন সকালে  প্রাণ হারান তিনি।  উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে দেহদান করা হবে কিংবদন্তি টেবিল টেনিস কোচের  । এরআগে  বিকেলে মরদেহ বাড়িতে আনা হবে। 

বাংলার  টিটি প্লেয়ারদের অন্যতম কারিগর ছিলেন ভারতী ঘোষ। তাঁর হাত ধরেই মান্তু ঘোষ-সহ  সর্বভারতীয় এবং আন্তর্জাতিক স্তরে শিলিগুড়ি থেকে উঠে এসেছেন একের পর এক টিটি প্লেয়ার।   বলা বাহুল্য, প্রশিক্ষকের ডিগ্রি না-থাকলেও ভারতী ঘোষ কেবল উত্তরের নন, রাজ্যের টেবল টেনিসের সেরা কোচ হিসেবে তাঁর স্বাক্ষর রেখে গেলেন।   শিলিগুড়ির টেবিল টেনিস এবং তাঁর নাম যেন একে ওপরের সঙ্গে  সমার্থক।  রাজ্য সরকারের তরফে ২০১৯  সালে ‘বঙ্গরত্ন’ এবং ২০২১ সালে ক্রীড়া দফতরের তরফে ‘ক্রীড়াগুরু’ সম্মানে ভূষিত হয়েছিলেন ভারতী ঘোষ। তাই এদিন  তাঁর প্রয়াণে স্তব্ধ ক্রীড়া  জগৎ । 

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?