‘সঙ্গম’ মন্তব্যের জের, ৪ ঘণ্টা জেরার মুখোমুখি ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া

সেই মতো সোমবার এই মামলায় মহারাষ্ট্র সাইবার সেলের সদর দফতরে হাজির হন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া এবং আশিস চঞ্চলানি, তাঁদের বক্তব্য রেকর্ড করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘সঙ্গম’ মন্তব্যের জের, ৪ ঘন্টা ধরে চলল ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার। পডকাস্ট শোগুলি দিনের পর দিন জনপ্রিয়তা লাভ করছে। কৌতুক অভিনেতা সময় রায়নার জনপ্রিয় পডকাস্ট শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট। বর্তমানে নেটপাড়ার চর্চায় রয়েছে এই শোয়ের একটি এপিসোড। যেখানে বিচারক হিসেবে ছিলেন বিখ্যাত ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। তাঁর একটি মন্তব্য ঘিরেই এখন উত্তাল গোটা দেশ। এমনিতেই শোটি মজার শো। কিন্তু মজার টপিক কখনই বাবা-মায়ের সঙ্গম হতে পারে না। হ্যাঁ, সম্প্রতি এপিসোডে একজন প্রতিযোগীকে রণবীর এলাহাবাদিয়া জিজ্ঞাসা করে ছিলেন, ‘তুমি কি তোমার বাবা-মায়ের যৌন সঙ্গম দেখতে চাও, নাকি একবার তাঁদের মধ্যে যোগ দিয়ে তা চিরতরে বন্ধ করে দেবে?’ ব্যস, এই এপিসোডের ভিডিওটি নেটপাড়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। আজ ৪ ঘণ্টা ধরে রনবীরকে জেরা করেছে মহারাষ্ট্র সাইবার সেল।

বিপাকে পড়ে যান রণবীর এলাহাবাদিয়া। একাধিক কটাক্ষের শিকার হন রণবীর। শুধু তাই নয়, তাঁকে মৃত্যু হুমকিও দেওয়া হয়। যে কারণে তিনি সুপ্রিমকোর্টেও দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু অশ্লীল মন্তব্যের জন্যে বিচারপতির থেকেও ভর্ৎসনার শিকার হন রণবীর। রণবীর সঙ্গম মন্তব্যের জেরেই গোটা শোয়ের বিচারকদেরও আইনি বিপাকে পড়তে হয়েছে। বিতর্ক চরমে উঠতেই সেদিনের ভিডিও ক্লিপিংটি মুছে ফেলা হয়েছে। কিন্তু তাও বিতর্ক থামার নাম নেই। রণবীর সহ শোয়ের একাধিক বিচারকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এবং তলব করা হয়েছে তাঁদের। সেই মতো সোমবার এই মামলায় মহারাষ্ট্র সাইবার সেলের সদর দফতরে হাজির হন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া এবং আশিস চঞ্চলানি, তাঁদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। প্রায় ৪ ঘন্টা ধরে চলেছে জেরা।

রণবীরের অশ্লীল মন্তব্য নিন্দা করেছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরাও। জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ) ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া, শরণ রায়না এবং অপূর্ব মুখিজাকে একটি ভিডিওতে অবমাননাকর মন্তব্যের জন্য সমন পাঠিয়েছিল। নতুন সমন অনুসারে, এলাহাবাদিয়া এবং মুখিজাকে ৬ মার্চ আবারও হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, আর রায়নাকে ১১ মার্চ তলব করা হয়েছে। এর আগে, এনসিডব্লিউ তাদের শুনানির জন্য ১৭ ফেব্রুয়ারির দিন ধার্য করেছে। তবে অশ্লীল মন্তব্যের কারণে তীব্র প্রতিক্রিয়ার পর, রনবীর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে জনসমক্ষে ক্ষমা চেয়েছেষ। কিন্তু, বিতর্ক থামছে না। তাঁর বিরুদ্ধে দেশজুড়ে একাধিক পুলিশ অভিযোগ দায়ের করা হয়েছে।

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের