রং দেখে কিনছেন? বাজার ছেয়েছে ‘নকল’ তরমুজ.. FSSAI জানাল আসল চিনবেন কীভাবে ?

Share:

নিজস্ব প্রতিনিধি : বিদায় নিয়েছে শীত।কেবল গরম পড়তে শুরু করেছে।এইসময় একমাত্র ভরসা লাল সবুজ ফলে।সবুজ, লাল-সবুজ-হলুদ রঙের ছোট ছোট ফলগুলো দেখলেই জিভে জল এসে যায়।নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলছি। হ্যাঁ তরমুজের কথাই বলছি। গরমের দিনে স্বস্তি দেয় এই রসালো ফল। সতেজ থাকতে বৈশাখের গরমে এই ফলের চাহিদা সব থেকে বেশি।কেবল প্রশান্তি পেতেই নয়,স্বাস্থ্যগত দিক বিবেচনায়ও তরমুজ এগিয়ে। তরমুজে আছে লাইকোপেন,অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও জল। তবে মাঝেমধ্যে শোনা যায় তরমুজ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেক ব্যক্তি। এটি তরমুজের দোষ নয় মোটেও।এর কারণ কী জানেন?

আজকাল বাজারে কিছু ব্যবসায়ী তরমুজকে আরও আকর্ষণীয় করে তুলতে কৃত্রিম রঙ এবং রাসায়নিক ব্যবহার করছেন। যা নিয়ে সতর্ক হওয়া জরুরি।তরমুজ কিনতে বাজারে যাচ্ছেন? আসল নকলের ফারাক বুঝবেন কী করে জানেন? ঝট করে জেনে নিন আসল তরমুজ কেনার সহজ টিপস।

তরমুজ বাছাই করা নিয়ে FSSAI জানিয়েছে, ১)প্রথমে তরমুজটিকে মাঝখান থেকে দুটি সমান ভাগে কেটে নিতে হবে।এরপর দুটি অংশের যে কোনও একটি নিন।তারপর তুলোর ছোট ছোট বল তৈরি করে নিন। তরমুজের লাল পাল্পের উপর কিছুক্ষণ ঘষতে থাকুন। যদি তরমুজটি আসল এবং প্রাকৃতিক হয়, তাহলে আপনার তুলোর কাপড়ে কোনও রঙ লাগবে না। তুলোয় কোনও রঙের অনুপস্থিতির অর্থ হল তরমুজটি শুদ্ধ মানে তরমুজের মধ্যে কোনও রাসায়নিক কারচুপি করা হয়নি।

২)তরমুজ যদি পাকা এবং টাটকা হয় তবে এটি অবশ্যই মিষ্টিও হবে। পানসে হলে ভাল করে পরীক্ষা করুন। ৩)ফলের নীচের দিকটি পরীক্ষা করে দেখুন। কেননা প্রাকৃতিক তরমুজের তলা সামান্য হলুদাভ হয়। সুতরাং, যে তরমুজগুলি সবটা একই রঙের দেখতে পেলে বুঝে নেবেন এটি নকল তরমুজ। অর্থাৎ তরমুজের মধ্যে রাসায়নিক কারচুপি করা হয়েছে।৪) বীজের রং যদি সাদা বা ফ্যাকাসে হয় তবে বুঝে নেবেন এটি নকল।কেননা প্রাকৃতিক তরমুজের বীজ বাদামী বা কালো রংয়ের হয়। ৫)একটি প্রাকৃতিক তরমুজের ভিতরের অংশ গাঢ় লালচে হয় না। দেখতে ঠিক প্রাকৃতিক। কিন্তু একটি রাসায়নিক তরমুজের ভেতরের রং খুব গাঢ় ও লালচে হয়। যদি আপনি হাত দিয়ে টাচ করেন তবে এই রং আপনার হাতেও লেগে যাবে। তাই ভাল করে পরীক্ষা করে নিন। তরমুজ কেনার আগে ভাল করে যাচাই করে নিন।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর