সাতসকালে তমলুকের জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত চালক-সহ ৩

শনিবার (১ মার্চ) সাতসকালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ১১৬ নম্বর জাতীয় সড়কের কুমারগঞ্জ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার (১ মার্চ) সাতসকালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ১১৬ নম্বর জাতীয় সড়কের কুমারগঞ্জ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। সূত্রের খবর, একটি মারুতি ভ্যান নন্দকুমারের দিক থেকে রাধামনির দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি তেলের ট্যাঙ্কারকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মারুতিতে থাকা ৩ আরোহী।

আহত হয়েছেন আরও এক মহিলা আরোহী। তৎক্ষণাৎ আশেপাশের স্থানীয় লোকজন ছুটে এসে আহত মহিলা আরোহীকে উদ্ধার করে নিকটস্থ তাম্রলিপ্ত গভর্নমেন্ট হাসপাতালে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কথায়, দুর্ঘটনার কবলে পড়া মারুতি ভ্যানটি যথেষ্ট বেপরোয়া গতিতে যাচ্ছিল। আর তেলবাহী ট্যাঙ্কারের কাছে আসতেই মারুতির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারেন। ফলে ঘটনাস্থলেই প্রাণ হারায় মারুতি থাকা ৩ আরোহী এবং গুরুতর জখম হন আরেকজন মহিলা আরোহী। এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পুলিশকে খবর দেন। পুলিশ সূত্রের খবর, মারুতির চালকও আর বেঁচে নেই। তাঁর নাম সুদীপ মাইতি।

তিনি নন্দীগ্রাম ২ ব্লকের খোদামবাড়ির বাসিন্দা। অন্যদিকে মৃত আরও দুই আরোহীর নাম দেবাশিস দাস এবং কমলা পাল। তাঁরা চণ্ডীপুরের বাসিন্দা। আর আহত মহিলার নাম মমতা দাস। তিনিও মহিষাদলের বাসিন্দা। মৃতদেহগুলি এখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এই দুর্ঘটনার পর তমলুকের ওই জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়েছিল। এরপর পুলিশ এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?