টোকাটুকি হলেই কড়া পদক্ষেপ, উচ্চ মাধ্যমিক শুরুর দুদিন আগেই বড় ঘোষণা সংসদ সভাপতির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাতে বাকি মাত্র ৪৮ ঘণ্টা । তারপরেই শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা । তাই মাধ্যমিকের মত টোকাটুকি ঠেকাতে এবার আরও আঁটসাঁট ব্যবস্থা নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও  । জোর কদমে পরীক্ষা কেন্দ্রগুলিতে চলছে প্রস্তুতি । আর এই আবহেই  তড়িঘড়ি বৈঠক সাড়লেন  উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। 

বৈঠক  থেকেই শিক্ষা সংসদের সভাপতি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন,’ এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে ২০৮৯ ভেন্যুতে। প্রতিটি কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর । পরীক্ষার্থীদের ভালো ভাবে চেক করে তবেই কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে । পরীক্ষা কেন্দ্রের মধ্যে মোবাইল, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ হেডফোনের মতো কোনও ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ । এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মেনে চলা হবে ।’ বলা বাহুল্য , এবার উচ্চ মাধ্যমিকের  প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে  দু’টি করে ডিটেক্টর। একইসঙ্গে সিসি ক্যামেরাও । 

৩ রা মার্চ থেকে ১৮ ই মার্চ চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা । সকাল ১০ টা থেকে শুরু হবে যা চলবে মূলত ১.১৫ মিনিট পর্যন্ত। সমস্ত পরীক্ষার্থীদের  সকাল ৯ টার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়তে হবে । এবার পরীক্ষার্থীদের সামনে খোলা হবে প্রশ্নপত্র । চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন ৫ লক্ষ ৯ হাজার জন । ২০২৪ সালে যা ছিল ৭ লক্ষ। এইবছর  পরীক্ষার্থীদের সংখ্যা অনেকটাই কমেছে । 

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন