সোমে শুরু উচ্চ মাধ্যমিক, টুকলি রুখতে ১৩৬ কেন্দ্রকে ‘স্পর্শকাতর’ ঘোষণা সংসদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা । তাই প্রতিটি কেন্দ্রে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি । এবারের উচ্চ মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৭৯৮ টি। sd আর এইসকল কেন্দ্রের জন্য নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা । 

শিক্ষাদফতরের তরফে জানান হয়েছে, গত বছরের তুলনায় প্রায় তিন লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে এবার । চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৫ লক্ষ ৯ হাজার জন পরীক্ষার্থী। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৭ লক্ষ ৯০ হাজার। অর্থাৎ গত বছরের তুলনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ২ লক্ষ ৮০ হাজার।  বলা বাহুল্য , এবছরের  উচ্চ মাধ্যমিক পুরনো নিয়ম অনুযায়ী শেষবারের মতো পরীক্ষা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নতুন সেমিস্টার পদ্ধতি চালু হতে চলেছে। এর ফলে বছরে মাত্র দু’বার পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। 

প্রসঙ্গত, মাধ্যমিকের সময় পরীক্ষা হলে মোবাইল বা অন্য কোনও বৈদ্যুতিন গ্যাজেট ব্যবহার করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষা বাতিল করার কথা জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। তারপরও পরীক্ষার হল থেকে মোবাইল মিলতেই  ১৯ জন পরীক্ষার্থীর বাতিল করা হয় । তাই মাধ্যমিকের মত টোকাটুকি ঠেকাতে এবার আরও আঁটসাঁট ব্যবস্থা নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও । উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘ পরীক্ষা কেন্দ্রের মধ্যে মোবাইল, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ হেডফোনের মতো কোনও ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ । এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মেনে চলা হবে ।’ বলা  যায়, মাধ্যমিকের মত কড়া নিরাপত্তায় হতে চলেছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। 

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন