মালদায় বিহার থেকে চোরাপথে দেদার বেআইনি অস্ত্র পাচার রুখতে লাগাতার নাকা চেকিং শুরু পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: বিহার থেকে চোরা পথে প্রতিনিয়ত বেআইনি অস্ত্র ঢুকছে মালদায়।আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল রতুয়া থানার পুলিশ। ধৃতের নাম রাজ্জাক শেখ ওরফে টোটা (৩৫)। বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার(Baishnabnagar P.S) দৌলতপুর গ্রামে। তাঁর কাছ থেকে চারটি সেভেন এম এম পিস্তল, চারটি ম্যাগাজিন ও চারটি বুলেট সহ একটি মোটর বাইক উদ্ধার করা হয়। ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে আদালত দশ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন।চাঁচল এস ডি পি ও সোমনাথ সাহা জানিয়েছেন রতুয়ার মহানন্দটোলা ফাঁড়ির পুলিশ নাকাট্টি সেতুতে নাকা চেকিং(Naka Checking) চলাচ্ছিল।

সেই সময় রাজ্জাক শেখ এবং তার একজন সঙ্গী বিহারের দিক থেকে রতুয়ার অভিমুখে আসছিল। তার মধ্যে একজন পুলিশের নাকা দেখে মোটরবাইক থেকে নেমে পালিয়ে যায়। তাতেই পুলিশের সন্দেহ হয়। রাজ্জাককে মোটরবাইক সহ ধরে ফেলে পুলিশ। তার কাছে তল্লাশি চালিয়ে চারটি সেভেন এমএম পিস্তল, চারটি ম্যাগাজিন এবং চারটি কার্তুজ উদ্ধার হয়। পলাতক অভিযুক্তের খোঁজ চলছে। পুলিশ আরো জানিয়েছে তারা বিহার(Bihar) থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ এনে এপারে বিক্রি চক্রের সঙ্গে যুক্ত রয়েছে।

এই পাচার চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে এবং এই অবৈধ অস্ত্র কোথায় পাচার করা উদ্দেশ্য ছিল পাশাপাশি ওপর পলাতক ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ আরোও জানিয়েছে বেআইনি অস্ত্র কারবার রুখতে বিভিন্ন জায়গায় পুলিশের নাকা চেকিং চলছে। যেহেতু বিহার থেকে বাংলায় অবৈধ অস্ত্র ঢুকছে তার জন্য বিহার পুলিশের সাথে যোগাযোগ রাখা হয়েছে।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ